নকআউটে ব্রাজ়িলের সামনে জাপান!
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পথে। ইতিমধ্যেই ১৪টি দল নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। তাদের মধ্যে কয়েকটি দলের প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গিয়েছে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে। তাদের সামনে এশিয়ার শক্তিশালী দল জাপান।
গ্রুপ ‘এ’
মেক্সিকো
তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক দেশ মেক্সিকো। নকআউটের প্রথম রাউন্ডে সি, ই, এফ, এইচ বা আই গ্রুপের তৃতীয় স্থানে থাকা কোনও দলের বিরুদ্ধে খেলবে তারা।
দক্ষিণ আফ্রিকা
প্রথম বার বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ২৮ জুন কানাডার বিরুদ্ধে খেলবে তারা।
গ্রুপ ‘বি’
সুইৎজ়ারল্যান্ড
দুই জয় ও এক ড্রয়ে গ্রুপ শীর্ষে শেষ করেছে সুইৎজ়ারল্যান্ড। তৃতীয় স্থানে থাকা কোনও দলের বিরুদ্ধে খেলবে তারা।
কানাডা
আয়োজক দেশ কানাডা দ্বিতীয় স্থানে শেষ করেছে। নকআউটে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বসনিয়া ও হারজেগোভিনা
গোল পার্থক্যে পিছিয়ে থাকলেও তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে সেরা ফল করে নকআউটে উঠেছে বসনিয়া। তাদের সামনে আমেরিকা।
গ্রুপ ‘সি’
ব্রাজ়িল
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরের দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে শেষ করেছে ব্রাজ়িল। কিন্তু নকআউটেই তাদের বড় পরীক্ষা। ২৯ জুন জাপানের বিরুদ্ধে মাঠে নামবেন ভিনিসিয়াস-নেমাররা।
মরক্কো
ব্রাজ়িলের সমান ৭ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে মরক্কো। তাদের প্রতিপক্ষ হতে চলেছে নেদারল্যান্ডস।
গ্রুপ ‘ডি’
আমেরিকা
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে আমেরিকা। বসনিয়া ও হারজেগোভিনার বিরুদ্ধে খেলবে তারা।
অস্ট্রেলিয়া
চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করা অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। মিশর, ইরান বা বেলজিয়ামের মধ্যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলতে পারে তারা।
গ্রুপ ‘ই’
জার্মানি
১২ বছর পর নকআউটে উঠেছে জার্মানি। ইকুয়েডরের কাছে হারের ধাক্কা সামলে এবার তাদের সামনে তৃতীয় স্থানে থাকা কোনও দল।
আইভরি কোস্ট
প্রথম বার বিশ্বকাপের নকআউটে উঠেছে আইভরি কোস্ট। তাদের সামনে ফ্রান্স বা নরওয়ের মতো কঠিন প্রতিপক্ষ আসতে পারে।
গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস
গ্রুপ শীর্ষে থেকে নকআউটে উঠেছে তারা। তাদের প্রতিপক্ষ মরক্কো।
জাপান
দ্বিতীয় স্থানে শেষ করলেও শুরুতেই কঠিন লড়াই অপেক্ষা করছে জাপানের জন্য। ব্রাজ়িলের বিরুদ্ধে নামতে হবে তাদের।
আর্জেন্টিনার সামনে কারা?
ছ’টি গ্রুপের বাইরে এখনও পর্যন্ত একমাত্র আর্জেন্টিনা নকআউট নিশ্চিত করেছে। লিয়োনেল মেসির দল টানা দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে রয়েছে। নকআউটে তাদের প্রতিপক্ষ হবে স্পেন, উরুগুয়ে বা কাবো ভার্দের মধ্যে কোনও একটি দল।
বিশ্বকাপ যত এগোচ্ছে, ততই জমে উঠছে লড়াই। ব্রাজ়িল-জাপান, মরক্কো-নেদারল্যান্ডসের মতো ম্যাচে বড় দলগুলির সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?