চহলের ওভারই ম্যাচ ঘুরিয়ে দিল!!
Tilak Varma একাই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁর দুরন্ত ইনিংসে জয় পেল Mumbai Indians। ম্যাচ শেষে অবশ্য একটি ওভারকে “দুর্ভাগ্যজনক” বললেন তিনি। সেই ওভারটি করেছিলেন Yuzvendra Chahal।
ম্যাচের ১৬তম ওভারে বল করতে এসেছিলেন চহল। তার আগের ওভারগুলিতে যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করলেও ওই ওভারে পরিস্থিতি বদলে যায়। তিলক এক বিশাল ১০৬ মিটারের ছক্কা মারেন। সব মিলিয়ে সেই ওভারে ওঠে ২০ রান, আর সেখান থেকেই ম্যাচের রাশ পুরোপুরি মুম্বইয়ের হাতে চলে আসে।
ম্যাচ শেষে তিলক বলেন, “দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় কোচকে বলেছিলাম, একটা বড় ওভার পেলেই ম্যাচটা শেষ করে দিতে পারব। শুধু আমার উপর বিশ্বাস রাখুন। দলকে জেতানোর দায়িত্ব আমার। তার পরেই একটা বড় ওভারের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত সেটা যুজি ভাইয়ের ওভার ছিল।”
রান তাড়া করে ম্যাচ শেষ করার বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন তিলক। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে।
তিলকের কথায়, “আমি বরাবর ম্যাচ শেষ করতে ভালবাসি। বিশ্বকাপ এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার পরে বুঝতে শিখেছি কোন পরিস্থিতিতে কী ভাবে এগোতে হয়। অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস— দুটোই বেড়েছে।”
ধর্মশালার পিচ নিয়েও কথা বলেছেন তিনি। তিলকের মতে, শুরুতে বড় শট খেলা সহজ ছিল না। বল ধীরে এবং নিচু হয়ে আসছিল। তাই শেষ দিকের ওভার পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা নিয়েই খেলেছিলেন তাঁরা।
তিনি বলেন, “আমরা ভাবিনি পিচ এ রকম আচরণ করবে। প্রথম ১৫ ওভারে পঞ্জাব ব্যাটারদেরও সমস্যায় পড়তে দেখেছি। পরে আজমাতুল্লা ও বিষ্ণু আক্রমণাত্মক খেলেছিল। তাই আমরা ঠিক করেছিলাম, শেষের দিকে সুযোগ এলে তখনই ম্যাচটা শেষ করার চেষ্টা করব।”
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা