ঘুড়ি ওড়াতে গিয়েই বড় দুর্ঘটনা! ১৩ ফুট উঁচু ছাদ থেকে পড়ে হাসপাতালে ‘এবিসিডি’-খ্যাত সলমন ইউসুফ খান

‘এবিসিডি’-খ্যাত সলমন ইউসুফ খান! জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা সলমন ইউসুফ খান গুরুতর দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর প্রথম সিজ়নের বিজয়ী এবং রেমো ডি’সুজ়া পরিচালিত ‘এবিসিডি’ সিরিজ়ের…

July 10, 2026
1 min read

‘এবিসিডি’-খ্যাত সলমন ইউসুফ খান!

জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা সলমন ইউসুফ খান গুরুতর দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর প্রথম সিজ়নের বিজয়ী এবং রেমো ডি’সুজ়া পরিচালিত ‘এবিসিডি’ সিরিজ়ের পরিচিত মুখ সলমন নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান। দুর্ঘটনার পর তাঁর অস্ত্রোপচারও হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি কোনও শুটিং সেটে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত সময়েই ঘটে। সলমন জানান, সন্তানদের ঘুড়ি ওড়ানো শেখাতে ছাদে উঠেছিলেন তিনি। বর্তমানে মোবাইল ও ট্যাবের প্রতি শিশুদের অতিরিক্ত নির্ভরশীলতা দেখে তাঁদের একটু অন্যরকম আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তেই ঘটে অঘটন।

অভিনেতার কথায়, ছেলেমেয়েদের ঘুড়ি ওড়ানো শেখানোর সময় আচমকা পা পিছলে প্রায় ১৩ ফুট উঁচু ছাদ থেকে নীচে পড়ে যান তিনি। দুর্ঘটনায় তাঁর একটি হাত ভেঙে যায়। পাশাপাশি শরীরের আরও কয়েকটি হাড়েও গুরুতর আঘাত লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সলমন। তবে তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী এক মাস তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি নিয়মিত ফিজ়িয়োথেরাপির মধ্য দিয়েই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।

এই দুর্ঘটনার ফলে আপাতত নাচ এবং অন্যান্য পেশাগত কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন অভিনেতা। তবে সুস্থ হয়ে দ্রুত মঞ্চে ফিরতে তিনি আশাবাদী। নিজের অনুরাগীদের উদ্দেশে সলমন জানিয়েছেন, তাঁদের ভালোবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছাই তাঁকে মানসিকভাবে শক্তি জোগাচ্ছে। কঠিন এই সময়ে পাশে থাকার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

ছোট পর্দার নাচের প্রতিযোগিতা থেকে যাত্রা শুরু করে সলমন ইউসুফ খান আজ ভারতীয় বিনোদন জগতের পরিচিত মুখ। কোরিওগ্রাফার, অভিনেতা এবং বিচারক—সব ভূমিকাতেই তিনি দর্শকদের মন জয় করেছেন। ‘এবিসিডি’ ছবির দুই পর্বে তাঁর নাচ ও অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছিল।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তাঁর অনুরাগীদের মধ্যে। তবে অস্ত্রোপচার সফল হওয়া এবং দ্রুত সুস্থতার আশ্বাস দেওয়ায় স্বস্তির খবর মিলেছে। এখন চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামই তাঁর প্রধান কাজ, যাতে খুব শিগগিরই আবার আগের ছন্দে ফিরতে পারেন জনপ্রিয় এই নৃত্যশিল্পী।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *