গৌহরের নিশানায় আসিফ, ‘গোঁফই পুরুষের পরিচয়’
‘বিগ বস্ ২০’-এর সাম্প্রতিক পর্বে গোঁফ নিয়ে আসিফ খানের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ বার সেই মন্তব্যের সমালোচনা করলেন ‘বিগ বস্ ৭’-এর বিজয়ী গৌহর খান। সমাজমাধ্যমে আসিফের বক্তব্যকে ‘সঙ্কীর্ণ চিন্তাভাবনা’ বলে কটাক্ষ করেছেন তিনি।
একটি টাস্ক চলাকালীন গোঁফ নিয়ে কথা উঠেছিল। সেই সময় আসিফ বলেন, “আমি রাজস্থানের ছেলে। এই গোঁফ আমাদের পরিচয়। আর আমরা গোঁফহীন পুরুষদের পুরুষ হিসাবে গণ্যই করি না।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক।
‘বিগ বস্’-এর নিয়মিত দর্শক গৌহরও বিষয়টি নিয়ে নিজের মত জানান। আসিফের অভিনয়ের প্রশংসা করলেও তাঁর বক্তব্য এবং আচরণ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে তিনি লেখেন, আসিফের অভিনয়ের কেরিয়ার যখন ভালই চলছে, তখন এই ধরনের ‘ছোট চিন্তাভাবনা’ এবং আচরণ দেখানোর জন্য তাঁর অনুষ্ঠানে আসা উচিত হয়নি।
শুধু গোঁফের মন্তব্য নয়, অনুষ্ঠানের আর একটি ঘটনাতেও আসিফের প্রতিক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন গৌহর। রীতি তিওয়ারি যখন টাস্কের সময় উদিতি সিংহকে কটাক্ষ করছিলেন, তখন আসিফের সেই পরিস্থিতি উপভোগ করার বিষয়টিও ভাল লাগেনি তাঁর।
গৌহরের বক্তব্য, একজন পুরুষের পরিচয় শুধু তাঁর চেহারা বা গোঁফের উপর নির্ভর করে না। তাঁর মতে, মানুষের আসল পরিচয় প্রকাশ পায় চিন্তাভাবনা ও আচরণে। একই সঙ্গে আসিফের মন্তব্যের ধর্মীয় দিক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে গৌহর আসিফের অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন। তাঁর আপত্তি মূলত নির্দিষ্ট কিছু মন্তব্য ও আচরণ নিয়ে। অভিনেত্রীর প্রতিক্রিয়ার পর আসিফের গোঁফ-সংক্রান্ত বক্তব্যকে ঘিরে ‘বিগ বস্ ২০’-এর বিতর্ক আরও চর্চায় এসেছে।
এ দিকে চলতি সপ্তাহে ‘বিগ বস্ ২০’ থেকে বাদ পড়ার জন্য মনোনীত হয়েছেন ইউং ডিএসএ এবং ঈশা রিখী। অনুষ্ঠানে প্রতিযোগীদের নানা মন্তব্য ও আচরণ নিয়ে দর্শকদের পাশাপাশি প্রাক্তন প্রতিযোগীরাও নিজেদের মত জানাচ্ছেন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।