আসছে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’, ২০২৭-এর মার্চেই শুরু শুটিং? ফিরছেন কারা

আসছে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’! পরিচালক হিসাবে প্রথম কাজেই নজর কেড়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ…

September 23, 2026
1 min read

আসছে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’!

পরিচালক হিসাবে প্রথম কাজেই নজর কেড়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। বলিউডের অন্দরমহলকে ঘিরে তৈরি এই সিরিজ় নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছিল। এ বার সেই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন আসার খবর সামনে এসেছে।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড ২’-এর শুটিং শুরু হতে পারে। যদিও নেটফ্লিক্সের তরফে এখনও দ্বিতীয় সিজ়ন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রথম সিজ়নের মূল অভিনেতাদেরই দ্বিতীয় মরসুমে ফেরানোর পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে লক্ষ্যকে ফের এক বার আসমান সিংহের চরিত্রে দেখা যেতে পারে। করিশ্মা তলওয়ারের ভূমিকায় সহর বম্বার ফেরার সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়াও ববি দেওলের অজয় তলওয়ার, রাঘব জুয়ালের পারভেজ় এবং অনন্যা সিংহের সানিয়া—এই চরিত্রগুলিও নতুন সিজ়নে ফিরে আসতে পারে বলে খবর। মোনা সিংহ, মনোজ পহওয়া, মনীশ চৌধুরী এবং রজত বেদীর মতো অভিনেতাদেরও ফেরানোর সম্ভাবনা রয়েছে। তবে নতুন কোনও অভিনেতা বা চরিত্র যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি।

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ছিল আরিয়ানের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। শুধু পরিচালনাই নয়, সিরিজ়টির ভাবনাতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিলাল সিদ্দীকী এবং মানব চৌহানের সঙ্গে যৌথ ভাবে চিত্রনাট্য লিখেছিলেন আরিয়ান। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্ট-এর ব্যানারে সিরিজ়টি প্রযোজনা করেছিলেন গৌরী খান।

প্রথম সিজ়নের শেষেও গল্পে রাখা হয়েছিল একাধিক মোড়। তাই দ্বিতীয় সিজ়নে গল্প কোন জায়গা থেকে এগোবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল রয়েছে। নির্মাতাদের তরফে এখনও কাহিনি সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

তবে গত অগস্টে চিত্রনাট্যকার বিলাল সিদ্দীকী জানিয়েছিলেন, দ্বিতীয় সিজ়ন নিয়ে আলোচনা চলছে। সেই মন্তব্যের পর এ বার ২০২৭ সালের মার্চে শুটিং শুরুর সম্ভাবনার খবর সামনে এল। এখন দেখার, কবে আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় সিজ়নের ঘোষণা করে নেটফ্লিক্স।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *