কাড়া হয়েছে ভিনিসিয়াসের হ্যাটট্রিক? বিতর্কিত রেফারিংয়ে ক্ষুব্ধ ব্রাজ়িল, ফিফার কাছে বিশেষ আবেদন

কাড়া হয়েছে ভিনিসিয়াসের হ্যাটট্রিক? স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরেও স্বস্তিতে নেই ব্রাজ়িল। বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ভিনিসিয়াস জুনিয়রের বাতিল হওয়া একটি গোল, যা বহাল থাকলে তাঁর হ্যাটট্রিক সম্পূর্ণ হত। সেই সিদ্ধান্তকে…

June 27, 2026
1 min read

কাড়া হয়েছে ভিনিসিয়াসের হ্যাটট্রিক?

স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরেও স্বস্তিতে নেই ব্রাজ়িল। বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ভিনিসিয়াস জুনিয়রের বাতিল হওয়া একটি গোল, যা বহাল থাকলে তাঁর হ্যাটট্রিক সম্পূর্ণ হত। সেই সিদ্ধান্তকে ঘিরে এবার সরাসরি ফিফার কাছে আপত্তি জানিয়েছে ব্রাজ়িল ফুটবল ফেডারেশন। পাশাপাশি, সংশ্লিষ্ট রেফারিকে ব্রাজ়িলের ভবিষ্যতের ম্যাচগুলিতে দায়িত্ব না দেওয়ারও অনুরোধ করা হয়েছে।

২৪ জুন অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজ়িল। ম্যাচের ২১ মিনিটে স্কটিশ রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ভিনিসিয়াস। মাঠের রেফারি প্রথমে গোলের স্বীকৃতি দিলেও পরে ভিএআর-এর পরামর্শে সিদ্ধান্ত বদলান। রিপ্লে দেখে তিনি জানান, বল দখলের আগে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির বিরুদ্ধে ফাউল করেছিলেন ভিনিসিয়াস। ফলে গোল বাতিল করা হয়।

ব্রাজ়িলের দাবি, এই সিদ্ধান্ত শুধু তাদের কাছেই নয়, স্কটল্যান্ডের ফুটবলারদের কাছেও অপ্রত্যাশিত ছিল। ফিফার উদ্দেশে পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, রেফারির সিদ্ধান্তে দুই দলের খেলোয়াড়রাই বিস্মিত হন। স্কটিশ ফুটবলারদের প্রতিক্রিয়াতেও সেই বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল বলে দাবি ব্রাজ়িলের।

ব্রাজ়িল কোচ কার্লো আনচেলোত্তিও ম্যাচ চলাকালীনই ক্ষোভ প্রকাশ করেন। প্রথমার্ধে জলপানের বিরতির সময় তিনি রেফারির সঙ্গে কথা বলে নিজের আপত্তি জানান। তাঁর মতে, সিদ্ধান্তটি ম্যাচের স্বাভাবিক গতিপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং ভিনিসিয়াসের একটি প্রাপ্য গোল কেড়ে নেওয়া হয়েছে।

শুধু এই একটি সিদ্ধান্ত নয়, চলতি বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের অভিযোগ, বিভিন্ন ম্যাচে একই ধরনের ঘটনায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তারা আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের প্রসঙ্গ টেনেছে। সেই ম্যাচে লিওনেল মেসির একটি ট্যাকল লাল কার্ড পাওয়ার মতো গুরুতর হলেও কেন কঠোর শাস্তি দেওয়া হয়নি, সেই প্রশ্নও তুলেছে ব্রাজ়িল।

বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে ধারাবাহিক ও নিরপেক্ষ রেফারিং বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ব্রাজ়িল। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফল বা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সে বিষয়ে ফিফার হস্তক্ষেপও চেয়েছে তারা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *