কাজের জন্য ‘কম্প্রোমাইজ়’? ১৯ বছর বয়সে অপমানজনক প্রস্তাব কীভাবে সামাল দিয়েছিলেন সইয়ামি খের

সইয়ামি খের বলিউডে প্রতিষ্ঠা পাওয়া সহজ নয়, আর অভিনেত্রী হলে তো পথটা আরও কঠিন। ১৯ বছর বয়সেই সেই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী সইয়ামি খের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের…

May 22, 2025
1 min read

সইয়ামি খের

বলিউডে প্রতিষ্ঠা পাওয়া সহজ নয়, আর অভিনেত্রী হলে তো পথটা আরও কঠিন। ১৯ বছর বয়সেই সেই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী সইয়ামি খের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর দিনগুলির এক অন্ধকার অধ্যায়ের কথা শোনালেন তিনি।

তেলুগু ছবির একটি চরিত্রের জন্য অডিশন চলছিল। হঠাৎ এক দিন ফোন এল এক কাস্টিং এজেন্টের কাছ থেকে। সরাসরি বলা হল, “কাজ পেতে গেলে তোমাকে ‘কম্প্রোমাইজ়’ করতে হবে।” তখন সইয়ামির বয়স মাত্র ১৯-২০ বছর। প্রথমে হতচকিত হয়ে গেলেও খুব দ্রুতই বুঝে ফেলেছিলেন, আসল ব্যাপারটা কী।

‘কম্প্রোমাইজ়’ শব্দটি বিনোদন জগতে বহু দিন ধরেই এক ভয়াবহ ইঙ্গিতবাহী শব্দ— এর অর্থ অনেক সময়েই যৌন সম্পর্কে জড়িয়ে কাজের সুযোগ পাওয়ার মতো কুপ্রস্তাব।

চমকপ্রদ ব্যাপার হলো, এই প্রস্তাবটি এসেছিল একজন মহিলা কাস্টিং এজেন্টের কাছ থেকে। সইয়ামি বলেন, “সবচেয়ে অবাক করেছিল এটা— একজন মহিলা হয়ে কীভাবে আরেক জন মহিলাকে এমন প্রস্তাব দিতে পারেন? আমি ওকে বুঝে নিতে চাইছিলাম। আমার মনেই হচ্ছিল না, এ কথা সত্যিই বলছে কেউ!”

তিনি আরও জানান, প্রথমে খুব ঠান্ডা মাথায় ওই মহিলা এজেন্টকে বলেছিলেন, “আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কী বলতে চাইছেন।” বার বার একটাই কথা বলতেন সইয়ামি, যেন ইচ্ছে করেই বুঝতে চান না কথার মানে।

শেষ পর্যন্ত যখন এজেন্ট বুঝিয়ে বলার চেষ্টা করতে থাকেন, তখন সইয়ামি স্পষ্ট জানিয়ে দেন, “আমি সত্যিই দুঃখিত, কিন্তু আপনার এমন ধারণা হলো কীভাবে? কাজের জন্য আমি কখনই নিজের মর্যাদা বিসর্জন দেব না। আমি জীবনে কিছু বিষয় নিয়ে কখনও আপস করিনি, করবও না।”

এই অভিজ্ঞতা তাঁর কেরিয়ারে এক বড় শিক্ষা হয়ে থাকে। বলিউডে কিংবা আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে এমন ঘটনা অনেকেই মুখ বুজে সহ্য করেন বা প্রকাশ্যে আনেন না। সইয়ামির এই সাহসী শেয়ার সেই অন্ধকার প্রথার বিরুদ্ধে ছোট হলেও জোরালো প্রতিবাদ।

আজ সইয়ামি খের নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। তবে এই সাফল্যের পিছনে রয়েছে এমন অনেক মুহূর্ত, যেখানে তাঁকে নিজের আত্মসম্মানের জন্য লড়তে হয়েছে একা।

এই ঘটনার কথা জানিয়ে সইয়ামি কেবল নিজের অভিজ্ঞতা ভাগ করে নেননি, এক অর্থে তিনি বলিউডে আসতে চাওয়া অনেক নতুন মুখের চোখও খুলে দিয়েছেন— যেন তারা আগে থেকেই জানে, কোন ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে, আর তাতে কীভাবে সজাগ থাকতে হবে।

কান চলচ্চিত্র উৎসবে ঘোমটা ঢাকা জাহ্নবী! লাল গালিচায় মা শ্রীদেবীর ছায়া যেন ফিরল মেয়ে রূপে

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *