কণিকা তিওয়ারি: সোশ্যাল মিডিয়ায় আছেন সক্রিয়, হৃতিকের ‘বোন’ হিসেবে এখনও আলোচনায়!

কণিকা তিওয়ারি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'অগ্নিপথ' সিনেমায় অভিনয় করে পরিচিতি পান কণিকা তিওয়ারি। সেখানে তিনি হৃতিক রোশানের অনস্ক্রিন বোনের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে তার অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল, এবং চরিত্রটি…

October 19, 2024
1 min read

কণিকা তিওয়ারি

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিপথ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান কণিকা তিওয়ারি। সেখানে তিনি হৃতিক রোশানের অনস্ক্রিন বোনের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে তার অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল, এবং চরিত্রটি ছিল শিক্ষা চৌহানের।

১৯৯৬ সালে ভোপালে জন্মগ্রহণ করা কণিকার অভিনয়ের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। স্কুলে পড়ার সময় থেকেই তিনি অভিনয়ে মন দেন। ‘অগ্নিপথ’ সিনেমায় অভিনয় করার সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। তবে, এরপর আর হিন্দি সিনেমায় দেখা যায়নি কণিকাকে।

‘অগ্নিপথ’ মুক্তির দুই বছর পর, ২০১৪ সালে ‘থোলিপ্রেম কথা’ নামক একটি তেলুগু সিনেমায় কণিকাকে দেখা যায়। একই বছর ‘রঙ্গন স্টাইল’ নামে একটি কন্নড় সিনেমাতেও তার অভিনয়ের সুযোগ হয়। যদিও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ার খুব একটা সাফল্য পায়নি।

কণিকা তিওয়ারি

২০১৫ সালে, কণিকা অভিনয় করেন তামিল সিনেমা ‘অভি কুমার’-এ। এই ভূতের সিনেমার মাধ্যমে তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তারপর থেকে তিনি বড় পর্দা থেকে একপ্রকার অদৃশ্য হয়ে যান।

এছাড়া, কণিকা জানিয়েছেন, জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি তার তুতো বোন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দিব্যাঙ্কা আমার জীবনের অনুপ্রেরণা। তার কারণে আমি অভিনয় নিয়ে ক্যারিয়ার গড়ার সাহস পেয়েছি।”

বড় পর্দা থেকে দূরে থাকলেও কণিকা সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়। তার বর্তমান ছবি দেখে পুরোনো শিক্ষা চৌহানকে চিনা সম্ভব নয়।

এখন কণিকা আবার অভিনয়ে ফিরছেন। দীপক সিসোদিয়ার পরিচালনায় ‘মান্নু আউর মুন্নি কি শাদি’ নামক একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন তিনি, যেখানে শ্রেয়াস তালপাড়ে এবং রাজপাল যাদবের মতো তারকারাও থাকবেন।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *