এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা, বিমানযাত্রায় ভেঙে গেল পাথিরাগের ৯০ মিটারের তিন জ্যাভলিন

এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা এশিয়ান গেমসের আগে বড় সমস্যায় পড়লেন শ্রীলঙ্কার জ্যাভলিন থ্রোয়ার রুমেশ পাথিরাগে। তাঁর ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছোড়া তিনটি অস্ত্রই বিমানযাত্রার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে…

September 16, 2026
0 min read

এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা

এশিয়ান গেমসের আগে বড় সমস্যায় পড়লেন শ্রীলঙ্কার জ্যাভলিন থ্রোয়ার রুমেশ পাথিরাগে। তাঁর ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছোড়া তিনটি অস্ত্রই বিমানযাত্রার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে প্রিয় জ্যাভলিনগুলি হারিয়ে কিছুটা বিপাকে এই মুহূর্তে এশিয়ার অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার।

বিশ্ব অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপের পর হাঙ্গেরি থেকে দেশে ফিরছিলেন পাথিরাগে। সেই সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে তাঁর তিনটি জ্যাভলিন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট। সমাজমাধ্যমে ভেঙে যাওয়া জ্যাভলিনগুলির ছবি পোস্ট করে বিমান সংস্থাকে উদ্দেশ করে কটাক্ষও করেছেন তিনি।

পাথিরাগে লিখেছেন, ‘‘ধন্যবাদ তুর্কি এয়ারলাইন্স। ভাগ্যটাই খারাপ।’’ শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে নিজের হতাশার কথাও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, যে তিনটি জ্যাভলিন দিয়ে তিনি ৯০ মিটারের বেশি দূরত্বে ছুড়েছেন, সেই তিনটিই নষ্ট হয়েছে। তাঁর ধারণা, বিমান সংস্থার ভুলেই এমনটা হয়েছে। তবে যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তিনি সামনে তাকাতে চান বলেও জানিয়েছেন।

চলতি মরসুমে দুরন্ত ছন্দে রয়েছেন পাথিরাগে। ১২টি প্রতিযোগিতায় নেমে ১১টিতেই সোনা জিতেছেন তিনি। রোমে তাঁর সেরা থ্রো ৯২.৬২ মিটার। পরে জুরিখেও ৯২.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপেও ৯১.০৯ মিটার থ্রো করে সোনা জিতেছেন।

চলতি মরসুমের পরিসংখ্যানেও পাথিরাগের দাপট স্পষ্ট। গোটা বিশ্বের প্রতিযোগিতাগুলি ধরলে মরসুমের সেরা ১০টি জ্যাভলিন থ্রোর মধ্যে আটটিই তাঁর। প্রথম তিনটি সেরা থ্রোও করেছেন শ্রীলঙ্কার এই অ্যাথলিট।

তাই এশিয়ান গেমসের আগে তিনটি জ্যাভলিন ভেঙে যাওয়া নিঃসন্দেহে তাঁর প্রস্তুতিতে সমস্যা তৈরি করতে পারে। তবে পাথিরাগে এখন সেই ধাক্কা সামলে সামনের প্রতিযোগিতাগুলির দিকে তাকিয়ে রয়েছেন। আপাতত তাঁর লক্ষ্য এশিয়ান গেমসে সাফল্য এবং ভবিষ্যতে অলিম্পিক্সে শ্রীলঙ্কার হয়ে সোনা জেতা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *