“এই ঠোঁট পেতে মানুষ লাখ লাখ টাকা খরচ করে”—কটাক্ষের জবাবে মুখ খুললেন ভূমি পেডনেকর

কটাক্ষের জবাবে মুখ খুললেন ভূমি পেডনেকর! অভিনেত্রী ভূমি পেডনেকর আবারও ট্রোলিংয়ের শিকার। এবার তাকে লক্ষ্য করে ঠোঁটের আকার নিয়ে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। সদ্য মুক্তিপ্রাপ্ত ওটিটি…

May 17, 2025
1 min read

কটাক্ষের জবাবে মুখ খুললেন ভূমি পেডনেকর!

অভিনেত্রী ভূমি পেডনেকর আবারও ট্রোলিংয়ের শিকার। এবার তাকে লক্ষ্য করে ঠোঁটের আকার নিয়ে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। সদ্য মুক্তিপ্রাপ্ত ওটিটি সিরিজ ‘দ্য রয়্যালস’-এ তাঁর অভিনয় থেকে বেশি নজর কেড়েছে তাঁর ঠোঁট—এমনই দাবি করছেন কেউ কেউ। তবে এই ধরনের ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে বরাবরই দৃঢ় অবস্থান নিয়েছেন ভূমি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ভূমি স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজের শরীর নিয়ে গর্বিত এবং সমাজের সৌন্দর্য-বিচারের একঘেয়ে ধারা তাঁকে দমিয়ে রাখতে পারবে না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “লোকজন আজকাল অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসে। কেউ একদিন সরাসরি বলেছিল, ‘তোমার ঠোঁট খুব বড়।’ কিন্তু এটা কবে থেকে সমস্যা হয়ে দাঁড়াল? এই রকম ঠোঁট পেতেই তো অনেকে লাখ লাখ টাকা খরচ করে!”

তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আগেও ভাইরাল হয়েছিল। কিন্তু তার পরেও কটাক্ষ থামেনি। এবারে ‘দ্য রয়্যালস’ সিরিজ ঘিরে আলোচনা যতটা না তাঁর অভিনয় নিয়ে, তার চেয়ে ঢের বেশি হয়েছে তাঁর চেহারার নানা দিক নিয়ে। এমনকী অনেকেই ঠাট্টার সুরে বলেছেন, “ভূমির ঠোঁটই এই সিরিজের হাইলাইট!”

প্রসঙ্গত, এই সিরিজে ঈশান খট্টরের সঙ্গে জুটি বেঁধেছেন ভূমি, যা তাঁদের প্রথম একসঙ্গে কাজ। শুরুর দিকেই দর্শকদের মধ্যে তাঁদের রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হলেও, সিরিজটি খুব একটা জনপ্রিয়তা পায়নি। সমালোচকদের মতে, এমন আন্তর্জাতিক মানের গল্প এর আগেও বহুবার ওটিটিতে দেখা গেছে। তবে ঈশানের অভিনয় প্রশংসিত হলেও, ভূমিকে নিয়ে ট্রোল যেন থামছেই না।

তবে একথা বলতেই হয়, ভূমি বরাবরই তাঁর কাজ এবং ব্যক্তিত্ব দিয়ে নিজেকে আলাদা করে তুলে ধরেছেন। ‘ভক্ষক’ বা ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’র মতো ছবিতে তাঁর পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। যদিও ক্যারিয়ারের পথ সহজ ছিল না, বিশেষ করে নিজের চেহারা ও শরীর নিয়ে সমাজের চোখরাঙানির মধ্যেও নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন।

ভূমির মতে, “নারীদের শরীর নিয়ে মতামত দেওয়ার এই সংস্কৃতি আমাদের সমাজে খুব গভীরভাবে গেঁথে রয়েছে। আর পুরুষদের ক্ষেত্রে এটা অনেকটাই কম। একজন অভিনেত্রী একটু আলাদা দেখালেই যেন সেটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়ায়।”

এই মন্তব্যেই যেন ধরা পড়ে ভূমির সাহসী মনোভাব ও আত্মবিশ্বাস। তাঁর মতে, শরীর যেমন তেমনই—তাকে ভালোবাসাই আসল। সমাজ যাই বলুক, তিনি নিজের পথে হাঁটতেই বদ্ধপরিকর।

আজকের দিনে যখন ‘পারফেক্ট লুক’ নিয়েই সবাই ব্যস্ত, সেখানে ভূমি পেডনেকরের মতো একজন অভিনেত্রী যখন নিজের ‘অপরিপাট্য’ নিয়েও গর্ব করতে শেখান, তখন সেটাই হয়ে দাঁড়ায় সত্যিকারের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। সমাজে নারীর শরীর নিয়ে ছুঁৎমার্গের বিপরীতে ভূমির এই প্রতিবাদ নিঃসন্দেহে অনুপ্রেরণার মতো।

জেনিভার নিলামে ঝলসে উঠল ‘মেডিটেরেনিয়ান ব্লু’, ১০ ক্যারাটের হিরের দাম ১৮৪ কোটি!

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *