আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার!
Anukul Roy-এর ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলল জাতীয় স্তরে। Kolkata Knight Riders-এর এই অলরাউন্ডার জায়গা পেলেন ভারত ‘এ’ দলে। শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় সিরিজ় খেলতে যাবে ভারতীয় দল, সেখানেই দেখা যাবে অনুকূলকে।
প্রথমে এই দলে ছিলেন Harsh Dubey। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের সিরিজ়ের জন্য তাঁকে ডাকা হওয়ায় পরিবর্ত হিসেবে অনুকূলকে বেছে নেয় Board of Control for Cricket in India।
চলতি আইপিএলে এ বারই নিয়মিত সুযোগ পেয়েছেন অনুকূল। বল হাতে নিয়ন্ত্রিত স্পেল করার পাশাপাশি প্রয়োজনের সময়ে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। সেই ধারাবাহিকতাই নির্বাচকদের নজর কেড়েছে।
ঝাড়খণ্ডের এই বাঁহাতি স্পিনার অবশ্য নতুন নন ভারতীয় ক্রিকেটে। ২০১৮ সালে ICC Under-19 Cricket World Cup জেতা ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। Prithvi Shaw-এর নেতৃত্বে সেই বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছিলেন অনুকূল এবং যুগ্মভাবে সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় ছিলেন।
৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শ্রীলঙ্কায় হবে ত্রিদেশীয় সিরিজ়। ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি অংশ নেবে আফগানিস্তানও। ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে Tilak Varma-কে। সহ-অধিনায়ক Riyan Parag।
এই দলে জায়গা পেয়েছেন আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করা একাধিক তরুণ ক্রিকেটারও। রয়েছেন Priyansh Arya, Prabhsimran Singh, Ayush Badoni এবং মাত্র ১৫ বছর বয়সেই ঝড় তোলা Vaibhav Suryavanshi।
ভারত ‘এ’ দলের পূর্ণ স্কোয়াড:
তিলক বর্মা (অধিনায়ক), রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিংহ, আয়ুষ বদোনি, নিশান্ত সান্ধু, সূর্যাংশ শেরগে, কুমার কুশাগ্র, বিপরাজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিংহ, অংশুল কম্বোজ, আরশাদ খান এবং অনুকূল রায়।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা