Trisha Kar Madhu: বিতর্কের ঝড়ে কোন্নগরের মেয়ে তৃষা কর মধুর যাত্রা

ভোজপুরী ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত এবং বিতর্কিত অভিনেত্রী তৃষা কর মধু। তাঁর সাহসী অভিনয় থেকে শুরু করে বিতর্কিত ভিডিও, সবকিছুই তাঁকে চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ২০০১ সালে মিস ইন্ডিয়া বিউটিফুল স্মাইল…

October 15, 2024
1 min read

ভোজপুরী ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত এবং বিতর্কিত অভিনেত্রী তৃষা কর মধু। তাঁর সাহসী অভিনয় থেকে শুরু করে বিতর্কিত ভিডিও, সবকিছুই তাঁকে চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ২০০১ সালে মিস ইন্ডিয়া বিউটিফুল স্মাইল খেতাব জয়ী এই অভিনেত্রী পশ্চিমবঙ্গের কোন্নগরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার ঝোঁক। কলকাতার মনি স্কুলে পড়াশোনা শেষে আশুতোষ কলেজ থেকে স্নাতক হন তিনি।

তৃষা কর মধুর

তৃষার প্রথম আত্মপ্রকাশ হয়েছিল টিভি শো হাম হ্যায় হিন্দুস্তানি-তে শিশু অভিনেতা হিসেবে। এরপর ধীরে ধীরে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। মিউজিক ভিডিও থেকে শুরু করে ‘সফল ব্যর্থ’, ‘জয় দেব’, ‘নমক হারাম’ এবং ‘দিলজালে ২’ এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি সবার নজরে আসেন। তবে ২০২১ সালে এক ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়ে পড়লে তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন।

তৃষা কর মধুর যাত্রা

ভিডিওটিতে তৃষাকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়, যা প্রকাশ্যে আসার পর নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি চরম ট্রোলিং এবং সমালোচনার শিকার হন। তৃষা এই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে বিহারে কিছু লোক ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত ভিডিও ভাইরাল করেছে। তিনি তার ভক্তদের কাছে ক্ষমা চান এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তৃষা কর মধুর জীবন কেবল বিতর্ক আর সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন সাহসী অভিনেত্রী হিসেবে তার জায়গা তৈরি করার সংগ্রামের গল্পও বটে।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *