Travis Head-Virat Kohli করমর্দন!
আইপিএলে Royal Challengers Bengaluru বনাম Sunrisers Hyderabad ম্যাচের পর তৈরি হওয়া করমর্দন বিতর্ক নতুন মোড় নিল। এ বার মুখ খুললেন Travis Head-এর স্ত্রী জেসিকা হেড।
২২ মে ম্যাচ চলাকালীন কোহলি ও হেডের মধ্যে কথা কাটাকাটির ঘটনা দেখা যায়। ম্যাচ শেষে হায়দরাবাদের অন্য ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করলেও হেডকে এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে Virat Kohli-এর বিরুদ্ধে। সেই নিয়েই সমাজমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক।
এর পরেই ট্রোলিং ও কুরুচিকর আক্রমণের মুখে পড়তে হয় জেসিকাকে। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“বিশ্বকাপের পর যেমন হয়েছিল, এ বারও ঠিক তেমনই হয়েছে। সকালে উঠে দেখি ইনবক্স ভরে গিয়েছে নানা আক্রমণাত্মক বার্তায়।”
জেসিকার অভিযোগ, শুধু তাঁকে নয়, তাঁর বন্ধু ও পরিবারের সদস্যদেরও নিশানা করা হয়েছে। তিনি বলেন,
“খেলাধুলায় আবেগ থাকবেই। কিন্তু মাঠের বাইরেও আমরা মানুষ। আমাদের পরিবার আছে, মানসিক স্বাস্থ্য আছে। মানুষ একটু সহানুভূতিশীল হোক।”
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনাল এবং টেস্ট বিশ্বকাপ ফাইনালের পরও একই ধরনের অভিজ্ঞতার মুখে পড়েছিলেন তাঁরা। সেই সময়ও ভারতীয় সমর্থকদের একাংশের কাছ থেকে হুমকি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছিল বলে দাবি জেসিকার।
উল্লেখযোগ্য বিষয় হল, এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি না Virat Kohli, না Travis Head।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা