মেসির গোল-অ্যাসিস্টে কাম্পিয়োনেস কাপ ইন্টার মায়ামির, ১০০ গোলের মাইলফলকও তারকার

মেসির গোল-অ্যাসিস্টে কাম্পিয়োনেস কাপ ইন্টার মায়ামির বিশ্বকাপের ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরার পরই হাতে উঠল ট্রফি। লিয়োনেল মেসির গোল ও অ্যাসিস্টে মেক্সিকোর ক্রুজ় আজ়ুলকে হারিয়ে প্রথম বার কাম্পিয়োনেস…

September 17, 2026
1 min read

মেসির গোল-অ্যাসিস্টে কাম্পিয়োনেস কাপ ইন্টার মায়ামির

বিশ্বকাপের ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরার পরই হাতে উঠল ট্রফি। লিয়োনেল মেসির গোল ও অ্যাসিস্টে মেক্সিকোর ক্রুজ় আজ়ুলকে হারিয়ে প্রথম বার কাম্পিয়োনেস কাপ জিতল ইন্টার মায়ামি। শুধু দলকে ট্রফিই দিলেন না, এই ম্যাচেই মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করলেন আর্জেন্টিনার তারকা।

মায়ামির জার্সিতে এটি মেসির চতুর্থ মরসুম। এর মধ্যেই ক্লাবটির হয়ে পাঁচটি ট্রফি জেতার সঙ্গে যুক্ত হয়ে গেল তাঁর নাম। ২০২৩ সালে লিগস কাপ দিয়ে শুরু। পরের বছর এমএলএস সাপোর্টার্স শিল্ড। ২০২৫ সালে ইস্টার্ন কনফারেন্স টাইটেল এবং এমএলএস কাপ। এ বার যোগ হল কাম্পিয়োনেস কাপ।

আমেরিকার মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন এবং মেক্সিকোর লিগ চ্যাম্পিয়নের মধ্যে হয় এই প্রতিযোগিতা। ফাইনালে শুরু থেকেই মেসির প্রভাব ছিল স্পষ্ট। ম্যাচের ২৪ মিনিটে হেড করে মায়ামিকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই লুইস সুয়ারেসের পাস থেকে আরও এক বার বল জালে পাঠিয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

ক্রুজ় আজ়ুলও সুযোগ তৈরি করেছিল। ৬৭ মিনিটে গ্যাব্রিয়েল ফের্নান্দেজ়ের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফলে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয় মেক্সিকোর ক্লাবটির। এর পর ৮১ মিনিটে মেসির কর্নার থেকে গোল করে মায়ামির ব্যবধান বাড়িয়ে দেন ব্রাজ়িলের ক্যাসেমিরো। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি আজ়ুল।

কাম্পিয়োনেস কাপের ইতিহাসেও এই জয় তাৎপর্যপূর্ণ। এর আগে ২০২১ সালের ফাইনালেও হেরেছিল ক্রুজ় আজ়ুল। আর গত তিন বার ট্রফি গিয়েছিল মেক্সিকোর কোনও ক্লাবের ঘরে। এ বার মেসিদের হাত ধরে কাপ ফিরল আমেরিকায়।

এই ম্যাচটি মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেজ়ের কাছেও বিশেষ হয়ে থাকল। গত মাসে দায়িত্ব নিলেও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে এত দিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি আর্জেন্টিনার কোচ। এই সপ্তাহেই দলের সঙ্গে কাজ শুরু করেন তিনি। প্রথম ম্যাচেই হাতে উঠল ট্রফি।

আর মেসির ব্যক্তিগত মাইলফলকও কম গুরুত্বপূর্ণ নয়। ক্রুজ় আজ়ুলের বিরুদ্ধে গোলটি ছিল মায়ামির হয়ে তাঁর ১০০তম গোল। ১১৪টি ম্যাচে এই ১০০ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫৫টি গোল করিয়েছেন। অর্থাৎ মায়ামির জার্সিতে ১১৪ ম্যাচে মোট ১৫৫টি গোলে সরাসরি অবদান রয়েছে তাঁর।

মেজর লিগ সকারের কোনও ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করার রেকর্ডও গড়েছেন মেসি। বিশ্বকাপের হতাশার পর ক্লাবের হয়ে নতুন ট্রফি এবং নিজের শততম গোল—এক ম্যাচেই জোড়া মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার মহাতারকা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *