কেকেআরের অধিনায়ক থেকে ধারাভাষ্যকার! ব্যাট নামিয়ে নতুন ভূমিকায় অজিঙ্ক রাহানে

কেকেআরের অধিনায়ক থেকে ধারাভাষ্যকার!! ইংল্যান্ডের মাঠে অজিঙ্ক রাহানের ব্যাটের জাদু ক্রিকেটপ্রেমীদের এখনও মনে আছে। লর্ডস, ওভাল কিংবা ট্রেন্ট ব্রিজ— লাল বলের ক্রিকেটে একের পর এক লড়াকু ইনিংস খেলেছেন তিনি। সেই…

July 22, 2026
1 min read

কেকেআরের অধিনায়ক থেকে ধারাভাষ্যকার!!

ইংল্যান্ডের মাঠে অজিঙ্ক রাহানের ব্যাটের জাদু ক্রিকেটপ্রেমীদের এখনও মনে আছে। লর্ডস, ওভাল কিংবা ট্রেন্ট ব্রিজ— লাল বলের ক্রিকেটে একের পর এক লড়াকু ইনিংস খেলেছেন তিনি। সেই রাহানেই আবার ফিরেছেন ইংল্যান্ডে। তবে এ বার আর হাতে ব্যাট নয়, তাঁর নতুন সঙ্গী মাইক্রোফোন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। যদিও এখনও তিনি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক এবং কয়েক মাস আগেই আইপিএলে খেলেছেন। ক্রিকেট থেকে পুরোপুরি দূরে না গিয়ে এবার ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে চলেছে তাঁর।

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড-এর ধারাভাষ্য প্যানেলে জায়গা পেয়েছেন রাহানে। প্রতিযোগিতার ষষ্ঠ সংস্করণে তিনিই একমাত্র ভারতীয় ধারাভাষ্যকার। বিশ্বের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারের সঙ্গে মিলে ম্যাচের বিশ্লেষণ করবেন তিনি।

সম্প্রতি বিবিসি ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে রাহানের নাম থাকায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ইংল্যান্ডের কন্ডিশনে সফল ব্যাটিংয়ের অভিজ্ঞতা ধারাভাষ্যে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।

নিজের নতুন ভূমিকাকে ঘিরে রাহানে বলেছেন, “গ্রীষ্মে আবার ইংল্যান্ডে ফিরতে পেরে দারুণ লাগছে। তবে এ বার ব্যাট নয়, হাতে থাকবে মাইক্রোফোন। বিবিসির হয়ে কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে গর্বের। দুর্দান্ত ক্রিকেট, আকর্ষণীয় আলোচনা এবং ইংল্যান্ডের মাঠে আবার সময় কাটানোর অপেক্ষায় রয়েছি।”

রাহানের সঙ্গে ধারাভাষ্য বক্সে থাকবেন ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড, প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ও অ্যালিস্টার কুক, জনপ্রিয় ধারাভাষ্যকার ইসা গুহ, অ্যালেক্স হার্টলি, ফিল টাফনেল এবং ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট-সহ আরও অনেক পরিচিত মুখ।

মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এবারের দ্য হানড্রেড। প্রথম দিনেই জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের পুরুষ চ্যাম্পিয়ন লন্ডন এবং মহিলা বিভাগে শিরোপাজয়ী লিডস।

ক্রিকেটার হিসেবে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন রাহানে। এবার দেখা যাক, মাইক্রোফোন হাতে তাঁর দ্বিতীয় ইনিংসও সমান সফল হয় কি না। মাঠের ২২ গজ থেকে ধারাভাষ্য কক্ষে তাঁর অভিজ্ঞতার ঝুলি যে ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics
KKR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *