এক ম্যাচেই পেলে-মারাদোনাকে ছাপিয়ে ইতিহাস মেসির! কাবো ভার্দের বিরুদ্ধে গড়লেন একগুচ্ছ বিশ্বকাপ রেকর্ড

এক ম্যাচেই পেলে-মারাদোনাকে ছাপিয়ে ইতিহাস মেসির!! কাবো ভার্দের বিরুদ্ধে গোল করে শুধু আর্জেন্টিনাকে প্রি-কোয়ার্টার ফাইনালে তুললেন না, বিশ্বকাপের ইতিহাসেও একের পর এক নতুন অধ্যায় লিখলেন লিয়োনেল মেসি। ৩৯ বছর বয়সেও…

July 4, 2026
1 min read

এক ম্যাচেই পেলে-মারাদোনাকে ছাপিয়ে ইতিহাস মেসির!!

কাবো ভার্দের বিরুদ্ধে গোল করে শুধু আর্জেন্টিনাকে প্রি-কোয়ার্টার ফাইনালে তুললেন না, বিশ্বকাপের ইতিহাসেও একের পর এক নতুন অধ্যায় লিখলেন লিয়োনেল মেসি। ৩৯ বছর বয়সেও তাঁর পায়ের জাদু থামেনি। এই ম্যাচেই তিনি ভেঙেছেন পেলে, দিয়েগো মারাদোনা ও কিলিয়ান এমবাপের একাধিক রেকর্ড। সামনে অপেক্ষা করছে আরও একটি ঐতিহাসিক কীর্তি।

ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজ়ের নিখুঁত পাস ধরে গোল করেন মেসি। সেটিই ছিল চলতি বিশ্বকাপে তাঁর সপ্তম গোল এবং বিশ্বকাপের মঞ্চে মোট ২০তম গোল। এর ফলে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দু’টি পৃথক বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও সাতটি গোল করেছিলেন তিনি।

নকআউট পর্বেও মেসির ধারাবাহিকতা অবিশ্বাস্য। কাবো ভার্দে ম্যাচের পর বিশ্বকাপের নকআউটে তাঁর গোলে অবদান বেড়ে দাঁড়াল ১২টি— ছ’টি গোল এবং ছ’টি অ্যাসিস্ট। গত ছয় দশকে বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনও ফুটবলার এতগুলি গোলে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারেননি। এই তালিকায় পিছনে পড়ে গেলেন পেলে ও কিলিয়ান এমবাপে, যাঁদের অবদান ১১টি করে গোল।

আরও একটি ঐতিহাসিক রেকর্ড ভেঙেছেন মেসি। বিশ্বকাপে মারাদোনা সতীর্থদের দিয়ে আটটি গোল করিয়েছিলেন। কাবো ভার্দের বিরুদ্ধে আরও একটি অ্যাসিস্ট যোগ হওয়ায় মেসির অ্যাসিস্ট সংখ্যা বেড়ে হল নয়। ফলে এক ম্যাচেই ছাপিয়ে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তিকে।

এতেই শেষ নয়। বিশ্বকাপে টানা আটটি ম্যাচে গোল করার নজিরও গড়েছেন মেসি, যা এর আগে কোনও ফুটবলার পারেননি। পাশাপাশি নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করার বিরল কীর্তিও এখন শুধুই তাঁর দখলে।

বয়স যেন তাঁর কাছে শুধুই সংখ্যা। ৩৫ বছর পার হওয়ার পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৪, যা এই বয়সের পরে অন্য কোনও ফুটবলারের নেই। অধিনায়ক হিসেবেও বিশ্বকাপে সর্বাধিক ১৯টি গোলের মালিক এখন তিনিই।

কাবো ভার্দের বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে ১৪টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার নজিরও গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে এত বেশি দেশের বিরুদ্ধে গোল করতে পারেননি আর কেউ। এই তালিকায় তাঁর পরে রয়েছেন য়ুর্গেন ক্লিন্সমান, রোনাল্ডো নাজারিও এবং মিরোস্লাভ ক্লোজ়— প্রত্যেকেরই গোল রয়েছে ১০টি দেশের বিরুদ্ধে।

আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। কাবো ভার্দের বিরুদ্ধে খেলেই বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচ সম্পূর্ণ করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এত বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন এককভাবে তাঁর।

তবে মেসির সামনে এখনও অপেক্ষা করছে আরও একটি ঐতিহাসিক সুযোগ। ১৯৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গিয়ের্মো স্ট্যাবিলে করেছিলেন আট গোল, যা এখনও এক আসরে দেশের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড। চলতি বিশ্বকাপে মেসির ঝুলিতে ইতিমধ্যেই সাতটি গোল। প্রি-কোয়ার্টার ফাইনালে আর একটি গোল করতে পারলেই ৯৬ বছরের পুরনো সেই রেকর্ড স্পর্শ করবেন আর্জেন্টিনার মহাতারকা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *