৭০ বছর পূর্ণ হতেই সিএবি-র পদ ছাড়লেন আশিস চক্রবর্তী, নেপথ্যে ‘নৈতিকতার’ কারণ

৭০ বছর পূর্ণ হতেই সিএবি-র পদ ছাড়লেন আশিস চক্রবর্তী! ক্রিকেট প্রশাসনে বয়সসীমা নিয়ে বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন আশিস চক্রবর্তী। ৭০ বছর বয়স পূর্ণ হওয়ার পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল…

June 27, 2026
1 min read

৭০ বছর পূর্ণ হতেই সিএবি-র পদ ছাড়লেন আশিস চক্রবর্তী!

ক্রিকেট প্রশাসনে বয়সসীমা নিয়ে বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন আশিস চক্রবর্তী। ৭০ বছর বয়স পূর্ণ হওয়ার পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইমেলে নিজের পদত্যাগপত্র পাঠান আশিস।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, কিছু ব্যক্তিগত দায়বদ্ধতা ও পরিস্থিতির কারণে তিনি আগের মতো প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে পারছেন না। তবে তাঁর কথায়, মূল কারণ বয়স এবং নৈতিক অবস্থান।

আশিস বলেন, “সিএবিতে বয়স নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। এই মাসেই আমার ৭০ বছর বয়স হয়েছে। যদিও সরকারি হিসাব অনুযায়ী ৭০ পূর্ণ হতে আরও ছ’মাস বাকি ছিল। কিন্তু আমি সব সময় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে চলতে চেয়েছি। আমার মনে হয়েছে, এই পদে আর থাকা উচিত নয়।”

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং তার অধীনস্থ সংস্থাগুলির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারপতি লোধা কমিটির সুপারিশ কার্যকর রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি ৭০ বছর বয়সের পর ক্রিকেট প্রশাসনের পদে থাকতে পারেন না।

এই বয়সসীমা নিয়েই অতীতে সিএবিতে বিতর্ক তৈরি হয়েছিল। ৭০ বছর পেরিয়ে যাওয়ার পরও সিএবির যুগ্ম সচিব পদে থাকা মদন মোহন ঘোষকে ঘিরে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত তাঁকে পদ ছাড়তে হয়। সেই ঘটনার পর নতুন করে বিতর্ক তৈরি হওয়ার আগেই নিজে থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আশিস।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাঠানো ইমেলে আশিস লিখেছেন, “অনুগ্রহ করে আমার পদত্যাগপত্র গ্রহণ করা হোক এবং আমাকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক।”

সিএবি-র প্রশাসনিক মহলে আশিস চক্রবর্তীর এই সিদ্ধান্তকে দায়িত্বশীল পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। তাঁর বক্তব্য, কোনও নিয়ম বা বিতর্কের অপেক্ষা না করে আগেই সরে দাঁড়ানোই তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *