কম মেকআপে বয়স কম
বয়স লুকানোর জন্য ভারী মেকআপের প্রয়োজন নেই। বরং সঠিক কৌশলে করা হালকা মেকআপ মুখকে আরও সতেজ, উজ্জ্বল এবং তরুণ দেখাতে পারে। কয়েকটি সহজ টিপস মেনে চললেই স্বল্প সময়ে পাওয়া যেতে পারে নজরকাড়া লুক।
১. ত্বক প্রস্তুত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
মেকআপ শুরু করার আগে মুখ ভালো করে পরিষ্কার করে ময়েশ্চারাইজ়ার লাগান। এরপর প্রাইমার ব্যবহার করলে ত্বকের খুঁত কিছুটা ঢেকে যায় এবং মেকআপ দীর্ঘক্ষণ টিকে থাকে।
যদি মুখে স্বাভাবিক উজ্জ্বলতা আনতে চান, তাহলে ফাউন্ডেশনের সঙ্গে সামান্য গ্লো বা লুমিনাইজ়িং ক্রিম মিশিয়ে নিতে পারেন। এতে ত্বকে শিশিরভেজা আভা আসে এবং ক্লান্ত ভাব কম দেখা যায়।
২. ভারী ফাউন্ডেশন এড়িয়ে চলুন
অতিরিক্ত ফাউন্ডেশন অনেক সময় সূক্ষ্ম রেখা বা বলিরেখাকে আরও স্পষ্ট করে তোলে। তাই হালকা কভারেজের ফাউন্ডেশন বা টিন্টেড ময়েশ্চারাইজ়ার ব্যবহার করাই ভালো। এতে মুখ স্বাভাবিক দেখায়।
৩. ব্লাশের জাদু
গালে হালকা গোলাপি বা পিচ রঙের ব্লাশ মুখে প্রাণবন্ত ভাব আনে।
- শুষ্ক ত্বকে ক্রিম ব্লাশ ভালো কাজ করে।
- তৈলাক্ত ত্বকে পাউডার ব্লাশ বেশি উপযোগী।
গালের উঁচু অংশে ব্লাশ লাগিয়ে সামান্য উপরের দিকে ব্লেন্ড করলে মুখ আরও তরুণ ও সতেজ দেখায়।
৪. ঠোঁটে রাখুন আর্দ্রতা
শুষ্ক ও ফাটা ঠোঁট বয়সকে বেশি ফুটিয়ে তোলে। তাই আগে লিপ বাম লাগান।
পাতলা ঠোঁট হলে লিপলাইনার দিয়ে ঠোঁটের স্বাভাবিক সীমার একটু বাইরে হালকা রেখা টেনে নিতে পারেন। এরপর ক্রিমি টেক্সচারের লিপস্টিক বা টিন্ট ব্যবহার করুন। হালকা চকচকে ফিনিশ ঠোঁটকে আরও ভরাট দেখায়।
৫. চোখের মেকআপ রাখুন নরম
গাঢ় ও ভারী আই মেকআপের বদলে নরম বাদামি বা নিউড শেড ব্যবহার করুন। চোখের পাপড়িতে মাসকারার একটি-দুটি কোট দিলেই চোখ উজ্জ্বল দেখাবে এবং পুরো মুখে তারুণ্যের ছাপ ফুটে উঠবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?