রিয়াল মাদ্রিদে অশান্তি! কোচের মন্তব্য ঘিরে প্রকাশ্যে এমবাপে-আরবেলোয়ার দ্বন্দ্ব

রিয়াল মাদ্রিদে অশান্তি! Real Madrid CF-এ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। লা লিগা হাতছাড়া হওয়ার পর এ বার দলের অন্দরের মতবিরোধ প্রকাশ্যে চলে এল। কেন্দ্রবিন্দুতে Kylian Mbappe এবং কোচ Alvaro…

May 16, 2026
1 min read

রিয়াল মাদ্রিদে অশান্তি!

Real Madrid CF-এ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। লা লিগা হাতছাড়া হওয়ার পর এ বার দলের অন্দরের মতবিরোধ প্রকাশ্যে চলে এল। কেন্দ্রবিন্দুতে Kylian Mbappe এবং কোচ Alvaro Arbeloa।

ওভিয়েদোর বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেলেও ম্যাচের পরে শুরু হয়েছে বিতর্ক। সেই ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি এমবাপে। পরে পরিবর্ত হিসাবে নামতেই সমর্থকদের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

ম্যাচ শেষে এমবাপে বলেন, তিনি পুরোপুরি ফিট ছিলেন এবং শুরু থেকেই খেলতে প্রস্তুত ছিলেন। তাঁর দাবি, কোচ তাঁকে জানিয়েছেন যে তিনি বর্তমানে দলের “চতুর্থ স্ট্রাইকার”। এমবাপের কথায়, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, Vinicius Junior এবং Gonzalo Garcia-র পর তাঁর নাম রয়েছে।

তবে প্রকাশ্যে কোচের সিদ্ধান্ত নিয়ে সরাসরি আক্রমণ না করলেও এমবাপে বলেন, “আমি সিদ্ধান্ত মেনে নিয়েছি। কোচের উপর রাগ করা যায় না। আমি শুধু কঠোর পরিশ্রম করে যাব।”

কিন্তু এমবাপের বক্তব্যের কিছু ক্ষণের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দেন আরবেলোয়া। রিয়াল কোচ স্পষ্ট জানিয়ে দেন, তিনি কখনও এমবাপেকে “চতুর্থ পছন্দের স্ট্রাইকার” বলেননি।

আরবেলোয়ার কথায়, “আমার দলে চার জন স্ট্রাইকারই নেই। আমি এমন কোনও কথা বলিনি। হয়তো ও আমার কথা ভুল বুঝেছে।”

এই পরস্পরবিরোধী মন্তব্যের পর থেকেই রিয়াল মাদ্রিদের অন্দরে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মরসুমের গুরুত্বপূর্ণ সময়ে কোচ ও দলের সবচেয়ে বড় তারকার মধ্যে এই দূরত্ব ক্লাবের পরিবেশ আরও অস্বস্তিকর করে তুলতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *