আইপিএলে ব্যর্থতার খেসারত!!
Indian Premier League-এ এ বার একাধিক দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে কয়েক জন অধিনায়কের ভবিষ্যৎ নিয়েও। পর পর দু’মরসুম ব্যর্থ হওয়ার পর চলতি আইপিএলের শেষে নেতৃত্ব হারাতে পারেন তিন অধিনায়ক— Ajinkya Rahane, Rishabh Pant এবং Axar Patel।
সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে Lucknow Super Giants। প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তারা। অন্য দিকে Kolkata Knight Riders এবং Delhi Capitals এখনও অঙ্কের হিসেবে টিকে থাকলেও বাস্তবে তাদের সম্ভাবনা খুবই কম। ফলে তিন অধিনায়কের উপর চাপ ক্রমশ বাড়ছে।
পন্থের উপর টাকার চাপ?
২৭ কোটি টাকায় লখনউ দলে নিয়েছিল পন্থকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েও সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ১১ ম্যাচে তাঁর রান মাত্র ২৫১। ব্যাট হাতে ধারাবাহিকতা নেই, নেতৃত্বেও আত্মবিশ্বাসের অভাব দেখা গিয়েছে।
সমালোচকদের মতে, পন্থকে দেখে বার বার মনে হয়েছে তিনি অতিরিক্ত চাপের মধ্যে রয়েছেন। ব্যাটিং অর্ডার বদলিয়েও ছন্দে ফিরতে পারেননি। ফলে টানা দু’বার প্লে-অফে উঠতে না পারা লখনউ এ বার নতুন অধিনায়কের পথে হাঁটতেই পারে। দলে Mitchell Marsh, Aiden Markram এবং Nicholas Pooran-এর মতো নেতৃত্বের অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।
পরিকল্পনার অভাবে অক্ষর
Delhi Capitals-এর সমস্যা ছিল ধারাবাহিকতা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্তহীনতা। সেই দায় অনেকটাই বর্তাচ্ছে অধিনায়ক অক্ষরের উপর। একাধিক ম্যাচ জয়ের জায়গা থেকেও হারতে হয়েছে দিল্লিকে।
সমালোচকদের মতে, অক্ষর অনেক সময় নিজের বোলিং ব্যবহার করতেই দ্বিধায় ছিলেন। ১২ ম্যাচে মাত্র ৩৬ ওভার বল করেছেন তিনি। যদিও ১০ উইকেট পেয়েছেন, তবু দলের প্রয়োজনে সামনে এসে দায়িত্ব নিতে পারেননি বলেই অভিযোগ।
দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। তরুণদের যথেষ্ট সুযোগ না দিয়ে বার বার অভিজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা করায় সমালোচনা হয়েছে। আগামী মরসুমে KL Rahul-এর হাতে নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।
আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন রাহানে?
কেকেআরের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে নেতৃত্বের পরিকল্পনা নিয়েই। গত মরসুমে দলকে চ্যাম্পিয়ন করা Shreyas Iyer-কে ছেড়ে রাহানেকে অধিনায়ক করার সিদ্ধান্ত শুরু থেকেই চমকে দিয়েছিল অনেককে।
৩৭ বছরের রাহানে বহু দিন ধরেই টি-টোয়েন্টির মূল স্রোতের বাইরে ছিলেন। মাঠে তাঁর শরীরী ভাষাতেও আত্মবিশ্বাসের অভাব দেখা গিয়েছে বলে মনে করছেন অনেকে। একটিমাত্র পরিকল্পনা নিয়ে নামা এবং সেটা ব্যর্থ হলে বিকল্প না থাকা— এই অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
কোচ Abhishek Nayar-এর সঙ্গে রাহানের বোঝাপড়া নিয়েও প্রশ্ন উঠছে। ফলে কেকেআর ভবিষ্যতের কথা ভেবে নতুন অধিনায়কের দিকে ঝুঁকতে পারে। সে ক্ষেত্রে Rinku Singh-কে দীর্ঘমেয়াদি নেতা হিসেবে ভাবা হতে পারে বলেই জোর জল্পনা।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা