চোট সারিয়ে ফেরার পর বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো মীরাবাই চানুর

বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো মীরাবাই চানুর! ভারতের গর্ব মীরাবাই চানু আবারও প্রমাণ করলেন, চোট-আঘাত কখনও প্রতিকূলতা হয়ে দাঁড়াতে পারে না। নরওয়েতে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে রুপো জিতলেন অলিম্পিক্স পদকজয়ী ভারোত্তোলক। চোট…

October 4, 2025
1 min read

বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো মীরাবাই চানুর!

ভারতের গর্ব মীরাবাই চানু আবারও প্রমাণ করলেন, চোট-আঘাত কখনও প্রতিকূলতা হয়ে দাঁড়াতে পারে না। নরওয়েতে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে রুপো জিতলেন অলিম্পিক্স পদকজয়ী ভারোত্তোলক। চোট সারিয়ে ফেরার পর এত বড় সাফল্য অর্জন করে তিনি দেশের জন্য নতুন উদ্দীপনা যোগ করলেন।

মীরাবাই চানু মোট ১৯৯ কেজি ওজন তুলেছেন। স্ন্যাচ ইভেন্টে ৮৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে ঠিক এই ওজন তুলেই রুপো জিতেছিলেন চানু। এবারও সেই মান বজায় রেখে বিশ্বমঞ্চে নিজের যোগ্যতা প্রমাণ করলেন। বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গুম, যিনি মোট ২১৩ কেজি ওজন তুলেছেন। ব্রোঞ্জ জিতেছেন তাইল্যান্ডের থানিয়াথন সুকচারোয়েন, ১৯৮ কেজি ওজন তোলেন তিনি।

২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চানু। ২০২২ সালে এই বিভাগ থাকায় ৪৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাকে এবং সেই বারও রুপো জিতেছিলেন। এবার আবার ৪৮ কেজি বিভাগে ফিরে আসা চানু রুপো জয় নিশ্চিত করলেন।

৩১ বছর বয়সী এই ভারতের মহিলা ভারোত্তোলক প্যারিস অলিম্পিক্সের পর থেকে চোট-আঘাতের সঙ্গে লড়াই করে আসছিলেন। অগস্টে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতায় ফিরে ১৯৩ কেজি ওজন তোলেন এবং সোনা জিতেছিলেন। এবার বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

মীরাবাই চানুর এই সাফল্যের সঙ্গে ভারতের ভারোত্তোলন বিশ্বচ্যাম্পিয়নশিপে মোট পদকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮-এ। উল্লেখযোগ্য, এই সব পদকই ভারতের মহিলা ভারোত্তোলকদের অবদানে এসেছে। দেশীয় ক্রীড়াপ্রেমীরা এখন মীরাবাই চানুর নতুন সাফল্যকে উৎসবের মতো উদযাপন করছেন।

এবারও দেখতে পাওয়া গেল, চোট-আঘাতের চ্যালেঞ্জ কখনো হতাশা তৈরি করতে পারেনা যদি ধৈর্য ও কঠোর পরিশ্রম থাকে। মীরাবাই চানু আবারো প্রমাণ করলেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার জন্য দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাস অপরিহার্য। তাঁর এই রুপো জয় নতুন প্রজন্মের ভারোত্তোলকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কষা মাংসের রান্নায় পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল? জানুন ৫ কার্যকরী টোটকা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *