ব্রহ্মস 2.0: ভারতের সুপারসনিক ক্ষেপণাস্ত্রে আসছে পাঁচ ধাক্কা, চিন-পাকের রাতের ঘুম উড়বে!

ব্রহ্মস 2.0! ‘অপারেশন সিঁদুর’-এ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সাফল্য যেন শুধু শুরু। সেই সাফল্যকে পুঁজি করে এবার ভারত আরও আধুনিক, বিধ্বংসী ও দ্রুতগতিসম্পন্ন ব্রহ্মস তৈরির পথে। পাঁচ দফা পরিকল্পনায় ক্ষেপণাস্ত্রটির পাল্লা বাড়ানো…

May 30, 2025
1 min read

ব্রহ্মস 2.0!

‘অপারেশন সিঁদুর’-এ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সাফল্য যেন শুধু শুরু। সেই সাফল্যকে পুঁজি করে এবার ভারত আরও আধুনিক, বিধ্বংসী ও দ্রুতগতিসম্পন্ন ব্রহ্মস তৈরির পথে। পাঁচ দফা পরিকল্পনায় ক্ষেপণাস্ত্রটির পাল্লা বাড়ানো থেকে শুরু করে গতি, ওজন ও বিস্ফোরক ক্ষমতার আমূল পরিবর্তন আনছে ভারতীয় সেনা ও ডিআরডিও। নতুন রূপে ব্রহ্মস শুধু পাকিস্তান নয়, চিনের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিরও হুমকি হয়ে উঠতে চলেছে।

১. পাল্লা দ্বিগুণ, লক্ষ্য আরও গভীরে

বর্তমানে স্থলভাগ বা যুদ্ধজাহাজ থেকে ছোড়া ব্রহ্মসের পাল্লা প্রায় ২৯০ থেকে ৪০০ কিলোমিটার। কিন্তু নতুন পরিকল্পনায় পাল্লা বেড়ে হতে চলেছে ৮০০ কিলোমিটার! অর্থাৎ চিন বা পাকিস্তানের অধিকাংশ কৌশলগত ঘাঁটি আসবে এর আওতায়। বিশেষ করে লাহোর, ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডির মতো শহরই নয়, এবার চিনের গোপন সামরিক ঘাঁটিও অজেয় থাকবে না।

২. সুপারসনিক থেকে হাইপারসনিক গতির পথে

বর্তমান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় তিনগুণ বেশি গতিসম্পন্ন (ম্যাক ৩)। নতুন সংস্করণে তা পৌঁছবে হাইপারসনিক স্তরে, অর্থাৎ শব্দের চেয়ে পাঁচ গুণ বা তারও বেশি গতিতে (ম্যাক ৫+)। এটি এমন একটি গতি যেখানে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময়ই থাকবে না। রাশিয়ায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ‘ব্রহ্মস মার্ক-২’ ব্যবহারের শুরু হয়েছে।

৩. হালকা ওজন, বেশি বিমান থেকে উৎক্ষেপণযোগ্য

বর্তমানে বায়ুসেনার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় ১২০০ কেজিরও বেশি। যুদ্ধজাহাজ বা স্থলভাগ সংস্করণে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০০০ কেজিতে। নতুন সংস্করণে ওজন নামিয়ে আনা হবে ১০০০ কেজির নিচে, ফলে তেজস বা রাফালের মতো হালকা যুদ্ধবিমান থেকেও এটি সহজেই উৎক্ষেপণ করা যাবে। এর ফলে ভারতের প্রতিরক্ষা আরও বেশি গতিশীল এবং অভিযানে ব্যবহারযোগ্য হয়ে উঠবে।

৪. বিস্ফোরক শক্তিতে আরও বিধ্বংসী

বর্তমানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রায় ৩০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। আগামী সংস্করণে আরও উন্নত বিস্ফোরক প্রযুক্তি যুক্ত করা হবে, যা নিশানায় পড়লে শুধু ধ্বংস নয়, প্রায় নিশ্চিহ্ন করে দিতে পারে লক্ষ্যবস্তু। এতে করে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়া অনেক সহজ হবে।

৫. ডুবোজাহাজ সংস্করণে প্রযুক্তিগত উন্নয়ন

পি-৭৫১ প্রোজেক্টের অধীনে ডুবোজাহাজে ব্যবহারের উপযোগী ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ক্ষমতাও বাড়ানো হবে। এর ফলে সমুদ্রের তল থেকে শত্রুকে গোপনে আঘাত হানার ক্ষমতা অনেকগুণ বাড়বে।

আম খাওয়ার সেরা সময় এবং কীভাবে খেলে ওজন বা শর্করা বাড়বে না!

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *