প্রোবায়োটিক না প্রিবায়োটিক?
গরমের দিনে পেটের সমস্যাগুলি খুবই সাধারণ হয়ে দাঁড়ায়। কখনো বদহজম, কখনো গ্যাস, আবার কখনো কোষ্ঠকাঠিন্য। তাই, খাবারের মাধ্যমে পেটের স্বাস্থ্যকে ভাল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক—এই দুটি শব্দ প্রায়ই শোনা যায়, তবে অনেকেই জানেন না কোনটি কিভাবে কাজ করে। আসুন, জানি কোনটি আমাদের জন্য কতটা উপকারী।
প্রোবায়োটিক কী?
প্রোবায়োটিক হল কিছু বিশেষ জৈব পদার্থ, যা শরীরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। আমাদের শরীরে যেমন খারাপ ব্যাক্টেরিয়া থাকে, তেমনি কিছু উপকারী ব্যাকটেরিয়াও থাকে। এই উপকারী ব্যাক্টেরিয়াগুলি খাদ্য বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে এবং হজমশক্তি বাড়ায়। যখন আমরা প্রক্রিয়াজাত খাবার বা প্রাকৃতিকভাবে স্বাস্থ্যকর নয় এমন কিছু খাই, তখন অন্ত্রে খারাপ ব্যাক্টেরিয়া বাড়ে। এই খারাপ ব্যাক্টেরিয়ার প্রভাবে হজমের সমস্যা হয়। প্রোবায়োটিক শরীরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে, যার ফলে হজমের প্রক্রিয়া আরও সুচারুভাবে চলে।
প্রিবায়োটিক কী?
প্রিবায়োটিক হল একটি বিশেষ ধরনের ফাইবার, যা পাচিত হয় না, তবে অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। এটি পেটের স্বাস্থ্য ভাল রাখতে সহায়ক এবং হজম ক্ষমতাও বাড়ায়। প্রিবায়োটিক খাবারের মাধ্যমে অন্ত্রের প্রাকৃতিক ব্যাকটেরিয়া আরও ভালভাবে কাজ করে।
প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের সঠিক সমন্বয়:
পুষ্টিবিদদের মতে, প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের সঠিক সমন্বয় আপনাকে আরও বেশি উপকার দিতে পারে। যেমন, টক দই হচ্ছে প্রোবায়োটিকের এক অত্যন্ত ভাল উৎস। যদি আপনি প্রতিদিন টক দই খান, তাহলে আপনার হজম শক্তি বাড়বে। টক দই দিয়ে লস্যি বা ঘোল বানিয়েও খাওয়া যায়। ইডলি, দোসা, দই, আচার—এসবেও প্রোবায়োটিক থাকে, যা পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
এবার আসা যাক প্রিবায়োটিকের কথা। দইয়ের সঙ্গে ওটস মিশিয়ে খেলে এতে প্রিবায়োটিক পাওয়া যাবে, যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কলা, পেঁয়াজ, রসুন—এইসব খাবারের মধ্যে প্রিবায়োটিক থাকে। বিশেষ করে কাঁচা রসুনে ১৭.৫% প্রিবায়োটিক থাকে, যা পেটের জন্য খুবই উপকারী। সকালে খালি পেটে রসুন খাওয়া যেতে পারে। তবে রান্নায় রসুন দিয়ে খেলে প্রিবায়োটিকের উপকারিতা অনেকটাই কমে যায়।
প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের মিশ্রণ:
প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক একসঙ্গে খেলে, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলি আরও ভালভাবে কাজ করে। ফলে হজম শক্তি উন্নত হয় এবং পেটের সমস্যা দূর হয়। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের সমন্বয়ে খাবার আপনার অন্ত্রের স্বাস্থ্যকে আরও ভাল রাখতে পারে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
ভারত-পাকিস্তান সংঘাতে মিথ্যাচারের তৎপরতা: ভুয়ো খবরকে হাতিয়ার করছে পাকিস্তান