হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ বচ্চন!
বলিউডের ‘শাহেনশা’ Amitabh Bachchan-কে ঘিরে নতুন উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। খবর রটে, সম্প্রতি মুম্বইয়ের একটি প্রথম সারির হাসপাতালে যেতে হয়েছিল ৮৩ বছরের অভিনেতাকে। সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা।
সূত্রের দাবি, পাচনতন্ত্রের কিছু সমস্যার কারণেই সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। ১৬ মে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানা গিয়েছে। এমনকি, কিছু সময়ের জন্য তাঁকে ভর্তি রাখাও হয়েছিল বলে শোনা যাচ্ছে। অভিনেতাকে দেখতে নাকি হাসপাতালে গিয়েছিলেন ছেলে Abhishek Bachchan।
তবে বচ্চন পরিবার এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। ফলে গুঞ্জন আরও বেড়েছে।
অন্য দিকে, মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের দাবি, বিষয়টি এতটা গুরুতর নয়। তাঁদের মতে, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্যই হাসপাতালে গিয়েছিলেন ‘বিগ বি’। পরীক্ষা শেষে একই দিন বাড়িও ফিরে আসেন তিনি।
এই খবরের সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হয়েছিল পরিচালক Shoojit Sircar-এর সঙ্গে। ‘পিকু’, ‘পিঙ্ক’, ‘গুলাবো সিতাবো’-র মতো ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে সুজিত জানান, তিনি বর্তমানে শহরের বাইরে রয়েছেন এবং এ বিষয়ে নিশ্চিত কিছু জানেন না।
জল্পনার মাঝেই স্বস্তির খবরও মিলেছে। সূত্র বলছে, এখন অনেকটাই সুস্থ রয়েছেন অমিতাভ। এমনকি, হাসপাতাল থেকে ফেরার পরের দিন নিজেই গাড়ি চালিয়ে নিজের বাংলো ‘জলসা’ থেকে বেরিয়েছিলেন বলেও খবর।
বয়স বাড়লেও কাজের প্রতি তাঁর নিষ্ঠা বরাবরই আলোচিত। এখনও নিয়মিত শুটিং, অনুষ্ঠান এবং জনসমক্ষে উপস্থিত হতে দেখা যায় তাঁকে। তাই হঠাৎ হাসপাতালে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়ানোটা স্বাভাবিক বলেই মনে করছেন অনুরাগীরা।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা