সোনম বিতর্কের জেরে ধাক্কা আমিরের কেরিয়ারে? অশ্নীর গ্রোভারের বায়োপিক থেকে সরে গেলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’

সোনম বিতর্কের জেরে ধাক্কা আমিরের কেরিয়ারে? গত কয়েক দিন ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন আমির খান। শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর সমালোচনা। এবার সেই…

July 22, 2026
1 min read

সোনম বিতর্কের জেরে ধাক্কা আমিরের কেরিয়ারে?

গত কয়েক দিন ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন আমির খান। শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর সমালোচনা। এবার সেই বিতর্কের প্রভাব কি পড়ল তাঁর পেশাগত জীবনেও? বলিউডে তেমনই জল্পনা।

দীর্ঘদিন ধরেই দর্শকদের একাংশের বিশ্বাস ছিল, ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমিরের অভিনীত ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। কিন্তু সম্প্রতি আমির দাবি করেন, ছবির শুটিংয়ের সময় তিনি সোনমকে চিনতেনই না। পাশাপাশি সোনমের চলমান অনশন ও আন্দোলন নিয়েও প্রকাশ্যে কোনও শক্ত অবস্থান না নেওয়ায় সমালোচনার মুখে পড়েন অভিনেতা।

এই আবহেই সামনে এসেছে আর এক খবর। উদ্যোক্তা অশ্নীর গ্রোভারের জীবন নিয়ে যে বায়োপিক তৈরি হচ্ছে, সেখানে নাকি আর দেখা যাবে না আমির খানকে। বলিউডে জোর গুঞ্জন, ছবিটি থেকে তাঁর নাম বাদ পড়েছে।

ভারতপে-র প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা এবং ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র মাধ্যমে জনপ্রিয় হওয়া অশ্নীর গ্রোভারের জীবন নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মোদী, যিনি ব্যক্তিগত জীবনেও অভিনেত্রী শ্রদ্ধা কপূরের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় থাকেন। প্রথম দিকে শোনা গিয়েছিল, অশ্নীরের চরিত্রে অভিনয় করবেন আমির খান।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, আমির ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য পড়েছিলেন এবং তা তাঁর পছন্দও হয়েছিল। প্রাথমিক প্রস্তুতির কাজও অনেকটা এগিয়ে গিয়েছিল। উদ্যোক্তাদের জীবন নিয়ে তৈরি গল্পে কাজ করার ব্যাপারে বরাবরই আগ্রহী আমির, তাই এই প্রকল্পেও তিনি উৎসাহ দেখিয়েছিলেন।

কিন্তু হঠাৎই ছবি থেকে তাঁর সরে দাঁড়ানোর খবর সামনে আসে। যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একাংশের দাবি, পরিচালক রাহুল মোদীর সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের জেরেই আমির এই প্রকল্প থেকে সরে গিয়েছেন। আবার অন্য মহলের প্রশ্ন, তিনি নিজে সরে দাঁড়িয়েছেন, নাকি তাঁকে বাদ দেওয়া হয়েছে? এ বিষয়ে এখনও কোনও পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে সূত্রের খবর, ছবির জন্য এখন তুলনায় কমবয়সি অভিনেতার খোঁজ চলছে। বলিউডের একাধিক জনপ্রিয় নায়কের নাম নিয়ে আলোচনা হলেও এখনও কাউকেই চূড়ান্ত করা হয়নি।

অশ্নীর গ্রোভার তাঁর স্পষ্টভাষী ব্যক্তিত্ব, ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-য় কড়া মন্তব্য এবং ২০২২ সালে প্রকাশিত আত্মজীবনী ‘Doglapan: The Hard Truth About Life and Start-ups’-এর কারণে বরাবরই আলোচনায়। ফলে তাঁর জীবন নিয়ে তৈরি ছবি নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে। তবে সেই ছবিতে শেষ পর্যন্ত কে অভিনয় করবেন, সেটাই এখন বলিউডের অন্যতম বড় প্রশ্ন।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *