সাত বছরের অপেক্ষার অবসান, পুত্রসন্তানের মা অভিনেত্রী সুস্মিতা রায়!
অভিনেত্রী সুস্মিতা রায়ের জীবনে অবশেষে এল বহু প্রতীক্ষিত সুখবর। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই আর অসংখ্য মানসিক ওঠাপড়ার পর তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন। গত ৬ জুলাই সন্তানের জন্মের খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সে সময় সন্তান ছেলে না মেয়ে, তা প্রকাশ করেননি। অবশেষে বৃহস্পতিবার অনুরাগীদের সেই অপেক্ষারও অবসান ঘটালেন তিনি।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর স্বামী শুভাশিস দে-র প্রতিশ্রুতি মতো সমাজমাধ্যমেই সুখবর ভাগ করে নেন সুস্মিতা। একটি মাতৃত্বকালীন ফটোশুটের ছবি পোস্ট করেন তিনি, যেখানে শুভাশিসের সঙ্গে তাঁর স্নিগ্ধ মুহূর্ত ধরা পড়েছে। ছবিতে স্পষ্ট অভিনেত্রীর স্ফীত উদর, আর সেই ছবির ক্যাপশনেই প্রকাশ্যে আসে তাঁদের সন্তানের পরিচয়।
সুস্মিতা জানান, তাঁদের কোল আলো করে এসেছে একটি পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘সিডো’। আবেগঘন বার্তায় অভিনেত্রী লেখেন, “আমাদের ছোট্ট পুত্রসন্তান, সিডো। তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ।”
শুধু সন্তানের নামই নয়, অনুরাগীদের কাছে তাঁর একান্ত অনুরোধও জানিয়েছেন সুস্মিতা। তিনি লেখেন, “আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভাল মানুষ হয়ে উঠুক— এটাই আমাদের একমাত্র প্রার্থনা।”
সুস্মিতার মাতৃত্বের যাত্রা সহজ ছিল না। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক সময়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছিল। দ্বিতীয় বিয়ে ভাঙা, নতুন করে জীবন শুরু করা এবং পরে শুভাশিস দে-র সঙ্গে সংসার— সবকিছু নিয়েই চর্চা চলেছে দীর্ঘদিন। এমনকি তিনি সন্তানসম্ভবা কি না, তা নিয়েও নানা গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই সময় কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী। বরাবরই ব্যক্তিগত বিষয়কে আড়ালেই রেখেছিলেন।
অবশেষে গত ৬ জুলাই সন্তানের জন্মের খবর প্রকাশ করে তিনি জানান, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থেমে গিয়েছিল, তারই যেন নতুন সূচনা হয়েছে। দীর্ঘ সাত বছরের সংগ্রাম, না-পাওয়ার যন্ত্রণা এবং অগণিত প্রতীক্ষার পর মাতৃত্বের স্বাদ পেয়ে তিনি নিজেকে পরিপূর্ণ বলে অনুভব করছেন।
সুস্মিতা ও শুভাশিসের এই নতুন অধ্যায়কে ঘিরে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইছে। সহকর্মী থেকে অনুরাগী— সকলেই নবজাতক সিডোর সুস্থ, সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। নতুন জীবনের এই শুরু যে অভিনেত্রীর কাছে এক অনন্য প্রাপ্তি, তা তাঁর প্রতিটি কথাতেই স্পষ্ট।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?