শেষ টেস্টে নেই পন্থ!
পঞ্চম এবং সিরিজ নির্ধারণকারী ওভাল টেস্টে ঋষভ পন্থকে পাচ্ছে না ভারত। চতুর্থ টেস্টে ব্যথা পাওয়া পন্থের শারীরিক অবস্থার কারণে শেষ ম্যাচে তাঁকে না পাওয়ার বিষয়টি স্পষ্ট করে দিলেন প্রাক্তন ওপেনার এবং বর্তমানে দলের কোচ গৌতম গম্ভীর।
ভাঙা পায়ে লড়াকু ইনিংস, কিন্তু শেষ ম্যাচে অনুপস্থিত
চতুর্থ টেস্টে ব্যাট হাতে দলের জন্য লড়াই করে নজর কাড়েন ঋষভ পন্থ। যদিও তাঁর পায়ের চোট এতটাই গুরুতর যে, ওভালে মাঠে নামা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন,
“ভাঙা পা নিয়ে যে ইনিংস খেলেছে, তা ইতিহাসে লেখা থাকবে। ভবিষ্যতের ক্রিকেটাররা ওর এই সাহসিকতার গল্প বলবে।”
পন্থের জায়গায় দলে জায়গা পেয়েছেন এন জগদীশন।
গম্ভীরের সরাসরি বার্তা: “আমরা কাউকে বাদ দিইনি”
ভারতের দল নির্বাচনের প্রসঙ্গে নানা প্রশ্ন উঠেছে। বিশেষত, কয়েকজন পরিচিত মুখকে একাদশে না রাখায় সমালোচকরা সরব। সেই প্রসঙ্গে গম্ভীর স্পষ্ট বলেন, “আমরা কাউকে বাদ দিইনি। আমাদের দরকার ছিল ইংল্যান্ডের সুইং বলের বিরুদ্ধে একজন বাঁ-হাতি ব্যাটার, তাই অংশুল কম্বোজকে নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো নিছক কৌশলগত।”
তিনি আরও বলেন, “অনেকেই ভেবেছিলেন ভারত এই ম্যাচে দাঁড়াতে পারবে না। কিন্তু এই দলটা লড়াই করে ফিরেছে। এরাই ভবিষ্যতের ভারত গড়বে।”
সমালোচকদের একহাত নিলেন কোচ
অধিনায়ক শুভমন গিলের নেতৃত্ব নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের উদ্দেশ্যে গম্ভীর সাফ জানান, “শুভমনের প্রতিভা নিয়ে যদি কারও সন্দেহ থাকে, তাহলে ধরে নিতে হবে তারা ক্রিকেটের কিছু বোঝে না। নেতৃত্ব ওর জন্য চাপ নয় বরং দায়িত্ব।”
ইংল্যান্ডের ‘খেলা বন্ধ’ নিয়ে কটাক্ষ
চতুর্থ টেস্টে যখন রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরির খুব কাছাকাছি, তখনই ইংল্যান্ড হঠাৎ খেলা বন্ধ করতে চায়। অধিনায়ক বেন স্টোকস এই সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছেন। এই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন গম্ভীর।
তিনি বলেন, “যখন কেউ ৯০ কিংবা ৯৫ রানে ব্যাট করছে, তখন কি তাকে সেঞ্চুরি করার সুযোগ দেওয়া উচিত নয়? এটা শুধু খেলোয়াড় নয়, খেলার প্রতি অসম্মানও বটে।”
অতীত থেকে অনুপ্রেরণা
২০০৯ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেপিয়ারে এক কঠিন পরিস্থিতিতে গম্ভীর নিজে যেভাবে লড়াই করেছিলেন, তার প্রসঙ্গ উঠতেই বলেন,
“এই দলটা কাউকে অনুকরণ করে না। এরা দেশের সাধারণ মানুষের জন্য লড়াই করে। এখানেই এদের আসল শক্তি।”
টেস্ট বাঁচিয়ে সিরিজে টিকে ভারত
চতুর্থ টেস্ট ড্র করে সিরিজ বাঁচিয়ে রাখল ভারত। ওভালে শেষ ম্যাচে জয় না হোক, সম্মানজনক ড্র-ই লক্ষ্যে রাখতে চাইছে দল। পন্থকে ছাড়া নামতে হলেও, দলের মনোবল আর আত্মবিশ্বাস নিয়ে কোনও প্রশ্নই নেই।
‘সইয়ারা’ নায়িকা আনিট পাড্ডার অদ্ভুত সৌন্দর্য পরীক্ষার গল্প