যুবরাজ-গিলক্রিস্টের রেকর্ড ছোঁয়ার সামনে শ্রেয়স!
Shreyas Iyer-এর সামনে বড় নজির। সোমবার Delhi Capitals-এর বিরুদ্ধে জিততে পারলেই একসঙ্গে ছুঁয়ে ফেলবেন Yuvraj Singh এবং Adam Gilchrist-এর রেকর্ড।
গত মরসুম থেকে Punjab Kings-এর নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স। প্রথম মরসুমেই দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। এ বারও তাঁর নেতৃত্বে দুর্দান্ত শুরু করেছিল পঞ্জাব। প্রথম সাত ম্যাচ অপরাজিত থাকার পর অবশ্য টানা তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে দলকে। সেই কারণেই কিছুটা থমকে গিয়েছে তাঁদের প্লে-অফের দৌড়।
তবে ব্যক্তিগত ভাবে এখনও দুর্দান্ত ফর্মে রয়েছেন শ্রেয়স। চলতি মরসুমে ১০ ম্যাচে ৩৩৩ রান করেছেন তিনি। গড় ৪৭.৫৭ এবং স্ট্রাইক রেট ১৬৪.০৩। ইতিমধ্যেই চারটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে।
অধিনায়ক হিসাবেও নজিরের খুব কাছে পৌঁছে গিয়েছেন শ্রেয়স। এখনও পর্যন্ত পঞ্জাবকে নেতৃত্ব দিয়ে ২৭ ম্যাচে ১৬টি জয় এনে দিয়েছেন তিনি। আর একটি ম্যাচ জিতলেই পঞ্জাব অধিনায়ক হিসেবে তাঁর জয়ের সংখ্যা দাঁড়াবে ১৭।
এই মুহূর্তে পঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড যৌথ ভাবে রয়েছে যুবরাজ ও গিলক্রিস্টের দখলে। ২০০৮ ও ২০০৯ সালে অধিনায়ক হিসেবে ২৯ ম্যাচে ১৭টি জয় পেয়েছিলেন যুবরাজ। অন্য দিকে, গিলক্রিস্ট ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে একই সংখ্যক জয় পেয়েছিলেন।
সোমবার দিল্লির বিরুদ্ধে জিততে পারলে শুধু তাঁদের ছোঁয়াই নয়, সবচেয়ে কম ম্যাচে পঞ্জাবের অধিনায়ক হিসেবে ১৭তম জয় পাওয়ার নজিরও গড়তে পারেন শ্রেয়স। আর একটি জয় এলেই তিনি একক ভাবে পঞ্জাবের সফলতম অধিনায়ক হয়ে উঠবেন।
এখনও লিগ পর্বে পঞ্জাবের চারটি ম্যাচ বাকি। ফলে শ্রেয়সের সামনে শুধু রেকর্ড ছোঁয়ার নয়, সেটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা