যন্তর মন্তরের বিক্ষোভ নিয়ে প্রশ্ন, রাজনৈতিক বিতর্কে জড়াতে নারাজ দিলজিৎ দোসাঞ্জ! লাইভে কী বললেন গায়ক?যন্তর মন্তরের বিক্ষোভ নিয়ে প্রশ্ন!

যন্তর মন্তরের বিক্ষোভ নিয়ে প্রশ্ন! দিল্লির যন্তর মন্তরে চলা ‘ককরোচ জনতা পার্টি’র অবস্থান-বিক্ষোভ নিয়ে প্রশ্নের মুখে পড়ে স্পষ্ট অবস্থান জানালেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সমাজমাধ্যমে একটি লাইভ সেশনের সময় তাঁকে চলমান…

July 2, 2026
1 min read

যন্তর মন্তরের বিক্ষোভ নিয়ে প্রশ্ন!

দিল্লির যন্তর মন্তরে চলা ‘ককরোচ জনতা পার্টি’র অবস্থান-বিক্ষোভ নিয়ে প্রশ্নের মুখে পড়ে স্পষ্ট অবস্থান জানালেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সমাজমাধ্যমে একটি লাইভ সেশনের সময় তাঁকে চলমান আন্দোলন সম্পর্কে মতামত জানতে চাইলে তিনি জানান, রাজনৈতিক বিতর্কে নিজেকে জড়াতে চান না।

গত ৬ জুন থেকে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অনশন করছেন। আন্দোলনে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতেই দিলজিতের লাইভে একজন দর্শক তাঁকে ওই বিক্ষোভ নিয়ে প্রশ্ন করেন।

জবাবে দিলজিৎ বলেন, “যন্তর মন্তরে কী নিয়ে প্রতিবাদ হচ্ছে, সেটাও আমি জানি না। আমাকে এসবের মধ্যে টানবেন না। আমি একজন শিল্পী, রাজনীতিক নই। পৃথিবীতে সব কিছু কোনও দিনই নিখুঁত হবে না। যারা প্রতিবাদ করছেন, তাঁদেরও শুভেচ্ছা। যাঁদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তাঁদেরও শুভেচ্ছা।”

তাঁর এই মন্তব্য দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, অতীতে বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন দিলজিৎ। কৃষক আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন আন্দোলনকারীদের। পঞ্জাবে বন্যা পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং আর্থিক অনুদানও করেছিলেন।

গত বছর তাঁর অভিনীত ছবি ‘সর্দারজি ৩’ নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় আপত্তি ওঠে। পহেলগাঁও হামলার পর ছবিটির ভারতে মুক্তি নিয়েও বিতর্ক তৈরি হয় এবং দিলজিতের বিরুদ্ধে নানা মহল থেকে সমালোচনা শুরু হয়েছিল।

এরই মধ্যে কিছু দিন আগে গুঞ্জন ছড়িয়েছিল, দিলজিৎ নাকি রাজনীতিতে যোগ দিতে পারেন। এমনও দাবি করা হয়েছিল যে তাঁকে একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সেই জল্পনায় কখনও সিলমোহর দেননি শিল্পী।

বর্তমানে দিলজিৎ অভিনীত এবং ইমতিয়াজ় আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ছবির সাফল্য নিয়েই ব্যস্ত তিনি। রাজনৈতিক বিতর্ক থেকে দূরে থেকে আপাতত নিজের শিল্পীসত্তাকেই প্রাধান্য দিতে চান— লাইভে তাঁর বক্তব্যে সেই বার্তাই স্পষ্ট হয়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics
CJP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *