‘মা বারণ করেছেন’, পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার, যোগ দিচ্ছেন না বোর্ডে

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নানা সিদ্ধান্ত নিয়ে অতীতে একাধিক বার সরব হয়েছেন শোয়েব আখতার। সেই তাঁকেই বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে সম্প্রতি…

October 3, 2026
0 min read

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নানা সিদ্ধান্ত নিয়ে অতীতে একাধিক বার সরব হয়েছেন শোয়েব আখতার। সেই তাঁকেই বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পিসিবির কোনও পদ গ্রহণ করছেন না পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার।

পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছেন, তাঁর মা তাঁকে পাকিস্তানের ক্রিকেট প্রশাসন এবং রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শই মেনে চলতে চান তিনি।

শোয়েব বলেন, “এমন কিছুই হয়নি। যা রটছে, তা স্রেফ জল্পনা। আমার মা বারণ করেছেন পাকিস্তানের রাজনীতি এবং পিসিবি থেকে দূরে থাকতে। আমি সেই পরামর্শই মানতে চাই।”

সম্প্রতি শোনা গিয়েছিল, পিসিবিতে শোয়েবকে মুখ্য নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে। তাঁর সঙ্গে বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির কথাবার্তাও হয়েছে বলে খবর ছড়িয়েছিল। শোয়েবের বড় ভাইয়ের মৃত্যুর পর নকভি তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় দু’জনের মধ্যে দীর্ঘ কথাবার্তা হয় বলেও জানা যায়।

নকভির সেই আচরণ শোয়েবকে প্রভাবিত করেছিল বলে খবর। পুরনো তিক্ততা ভুলে দু’জনের মধ্যে যোগাযোগ তৈরি হয়েছিল। পরে শোয়েবকে পিসিবির কোনও পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জল্পনা ছড়ায়। শোয়েবও নিজের কিছু শর্তের কথা জানিয়েছিলেন বলে খবর।

তবে শেষ পর্যন্ত বোর্ডে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। নকভির সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের বিষয়টিও নিশ্চিত করেননি শোয়েব। জানিয়েছেন, ব্যক্তিগত কাজে সম্প্রতি আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন।

পাকিস্তান ক্রিকেটের প্রতি নিজের দায়বদ্ধতার কথা অবশ্য স্পষ্ট করেছেন শোয়েব। তাঁর কথায়, তিনি দেশের ক্রিকেটের উন্নতিতে সাহায্য করতে চান, তবে তার জন্য পিসিবির কোনও পদে থাকা জরুরি নয়। “আমি পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই। কিন্তু তার জন্য অন্য অনেক উপায় আছে,” বলেছেন তিনি।

অর্থাৎ, আপাতত প্রশাসনিক দায়িত্বে নয়, অন্য ভাবেই পাকিস্তান ক্রিকেটের পাশে থাকতে চান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *