ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘুষের অভিযোগ: গৌতম আদানি ও ভাইপোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গৌতম আদানি ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জড়িত ঘুষ কেলেঙ্কারিতে উঠে এসেছে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানির নাম। অভিযোগ, এই প্রকল্প থেকে বিপুল লাভ নিশ্চিত করতে…

November 21, 2024
0 min read

গৌতম আদানি

ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জড়িত ঘুষ কেলেঙ্কারিতে উঠে এসেছে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানির নাম। অভিযোগ, এই প্রকল্প থেকে বিপুল লাভ নিশ্চিত করতে সরকারি আধিকারিকদের ২,২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই অভিযোগে আমেরিকার প্রশাসন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আমেরিকার নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের অভিযোগপত্রে দাবি করা হয়েছে, প্রকল্পটির ২০ বছরে ২০০ কোটি ডলারের লাভ হতে পারত। সেই প্রকল্পে সুবিধা পেতে আদানি গোষ্ঠী ভারতীয় আধিকারিকদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে ভুল তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এই মামলায় আরও ছয়জন অভিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল এবং দুই বিদেশি নাগরিক সিরিল ক্যাবানেস (অস্ট্রেলিয়া) ও সৌরভ আগরওয়াল (ফ্রান্স)।

আদানি গোষ্ঠীর একজন মুখপাত্র জানিয়েছেন, এই অভিযোগের বিষয়ে শীঘ্রই সংস্থা একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবে। তবে এই কেলেঙ্কারির অভিযোগ আদানি গোষ্ঠীর ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *