ভারতের বিরুদ্ধে টেস্টে আর নামতে পারবেন না চণ্ডীমল, ঘাড়-কাঁধে চোটে হাসপাতালে! কানকাশন সাব হিসাবে অভিষেক ২৬ বছরের ব্যাটারের

ভারতের বিরুদ্ধে টেস্টে আর নামতে পারবেন না চণ্ডীমল! ভারতের বিরুদ্ধে গল টেস্টে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ম্যাচের মাঝপথেই চোট পেয়ে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চণ্ডীমল। বাউন্ডারি বাঁচাতে গিয়ে মাটিতে…

August 18, 2026
0 min read

ভারতের বিরুদ্ধে টেস্টে আর নামতে পারবেন না চণ্ডীমল!

ভারতের বিরুদ্ধে গল টেস্টে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ম্যাচের মাঝপথেই চোট পেয়ে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চণ্ডীমল। বাউন্ডারি বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে ডান কাঁধ ও ঘাড়ে চোট পান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসার পর অস্বস্তি না কমায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তাঁর পরিবর্তে কানকাশন সাব হিসাবে টেস্টে অভিষেক হল ২৬ বছরের পাসিন্দু সুরিয়াবন্দরার।

মঙ্গলবার ম্যাচের চতুর্থ ইনিংস শুরু হওয়ার পর খুব বেশি সময় কাটেনি। বাউন্ডারি বাঁচানোর জন্য বলের দিকে ঝাঁপ দিয়েছিলেন চণ্ডীমল। কিন্তু ভারসাম্য ঠিক রাখতে না পেরে বেয়াড়া ভাবে মাটিতে পড়ে যান তিনি। উঠে দাঁড়ানোর পরই ঘাড়ে অস্বস্তি অনুভব করেন। একই সঙ্গে ডান কাঁধেও ব্যথা হচ্ছিল। সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা দলের চিকিৎসক ও ফিজিয়ো মাঠে ছুটে আসেন।

প্রাথমিক চিকিৎসার পরও অস্বস্তি না কমায় আর ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা শিবির। চিকিৎসকদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান চণ্ডীমল। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করানো হয়। চোটের প্রকৃত অবস্থা স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা শিবির। তবে গল টেস্টের বাকি অংশে যে তাঁকে আর পাওয়া যাবে না, তা নিশ্চিত।

চণ্ডীমলের ঘাড়ে চোট লাগার কারণে কনকাশন বদলির নিয়ম কাজে লাগায় শ্রীলঙ্কা। তাঁর জায়গায় দলে নেওয়া হয় সুরিয়াবন্দরাকে। দ্বিতীয় ইনিংসে চণ্ডীমলের জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নামেন তিনি। কিন্তু মাঠে নেমেই বড় ধাক্কা খান তরুণ ব্যাটার। ভারতের বাঁহাতি স্পিনার মানব সুতারের বলে প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফিরে যান তিনি।

তবে এই ম্যাচটি সুরিয়াবন্দারার কাছে বিশেষ হয়ে থাকবে। ২৬ বছর বয়সে প্রথম বার টেস্ট খেলার সুযোগ পেলেন তিনি। যদিও সাধারণ অভিষেক নয়, কানকাশন সাব হিসাবে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হল। ভারতের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেমে প্রথম বলেই আউট হওয়া নিঃসন্দেহে হতাশার।

শ্রীলঙ্কার পরিস্থিতিও খুব একটা স্বস্তিদায়ক নয়। জয়ের জন্য তাদের সামনে রয়েছে ৩৭২ রানের লক্ষ্য। গলের স্পিন সহায়ক পিচে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা এমনিতেই কঠিন। তার উপর চণ্ডীমলের মতো অভিজ্ঞ ব্যাটারকে হারানো ধনঞ্জয় ডি সিলভার দলের চাপ আরও বাড়িয়ে দিল।

এই টেস্টে চণ্ডীমলের ব্যাটও অবশ্য বিশেষ সুবিধা করতে পারেনি। প্রথম ইনিংসে তিন নম্বরে নেমে মাত্র ৪ রান করেছিলেন তিনি। তাঁকেও আউট করেছিলেন সুতার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগেই চোটের কারণে মাঠ ছাড়তে হল তাঁকে। ফলে শ্রীলঙ্কার জন্য ম্যাচের পাশাপাশি চণ্ডীমলের চোটও এখন বড় চিন্তার কারণ।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *