বিশ্বকাপ

বিশ্বকাপ জিতলে লন্ডনে মহাউৎসব! আগেভাগেই ৬ কোটির বেশি টাকার বিজয় মিছিলের প্রস্তুতি ইংল্যান্ডের

বিশ্বকাপ জিতলে লন্ডনে মহাউৎসব!! ফুটবল বিশ্বকাপ এখনও শুরুই হয়নি, কিন্তু ইংল্যান্ডে যেন উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যদি হ্যারি কেনের নেতৃত্বাধীন দল বিশ্বকাপ জিততে…

June 11, 2026
0 min read

বিশ্বকাপ জিতলে লন্ডনে মহাউৎসব!!

ফুটবল বিশ্বকাপ এখনও শুরুই হয়নি, কিন্তু ইংল্যান্ডে যেন উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যদি হ্যারি কেনের নেতৃত্বাধীন দল বিশ্বকাপ জিততে পারে, তা হলে কীভাবে সেই সাফল্য উদ্‌যাপন করা হবে, তার পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ব্রিটিশ প্রশাসন ও ফুটবল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, সম্ভাব্য বিজয় মিছিল আয়োজনের জন্য প্রায় ৬ কোটি ৩৮ লক্ষ টাকা সমমূল্যের বাজেট নির্ধারণ করা হয়েছে। ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ইংল্যান্ড যদি ট্রফি জিতে দেশে ফেরে, তা হলে লন্ডনের রাস্তাজুড়ে বিশাল বিজয় শোভাযাত্রার আয়োজন করা হবে।

এই পরিকল্পনায় ব্রিটিশ সরকারের ক্রীড়া দফতর এবং ইংল্যান্ডের ফুটবল সংস্থা এফএ একসঙ্গে কাজ করছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মীদেরও ইতিমধ্যে প্রস্তুতির কাজে যুক্ত করা হয়েছে। মূল লক্ষ্য, বিশ্বচ্যাম্পিয়ন দলকে এমনভাবে সংবর্ধনা দেওয়া, যা দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এই পরিকল্পনার পেছনে রয়েছে সাম্প্রতিক একটি সফল অভিজ্ঞতা। ২০২৫ সালে ইংল্যান্ডের মহিলা ফুটবল দল ইউরো কাপ জেতার পর লন্ডনে বিজয় মিছিল হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রায় ৬৫ হাজার সমর্থক উপস্থিত ছিলেন। পুরুষদের দল বিশ্বকাপ জিতলে ভিড় যে আরও অনেক বেশি হবে, তা ধরে নিয়েই এবার বড়সড় আয়োজনের রূপরেখা তৈরি করা হয়েছে।

সূত্রের খবর, ফুটবলারদের একটি বিশেষ দোতলা খোলা বাসে করে লন্ডনের গুরুত্বপূর্ণ রাস্তা ঘোরানো হবে। বিশ্বকাপ জয়ের পর যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও রাখা হচ্ছে, যাতে তারা অন্তত এক দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পান এবং তারপর উৎসবে অংশ নিতে পারেন।

তবে এই আগাম পরিকল্পনা নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকের মতে, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিজয় মিছিলের খুঁটিনাটি ঠিক করা কিছুটা বাড়াবাড়ি। তাঁদের প্রশ্ন, প্রথমে মাঠে সাফল্য অর্জন করুক ইংল্যান্ড, তারপর উদ্‌যাপনের পরিকল্পনা করা যেত। যদি দল ফাইনালেই পৌঁছতে না পারে, তাহলে এত প্রস্তুতি ও খরচের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠবে।

তবু ইংল্যান্ডের ফুটবলপ্রেমীরা আশাবাদী। ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি দেশটি। তাই এবারের টুর্নামেন্টকে ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। সেই স্বপ্ন সফল হলে গোটা লন্ডন যে উৎসবের শহরে পরিণত হবে, তার প্রস্তুতি যেন এখন থেকেই শুরু হয়ে গেল।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *