বিশ্বকাপের মঞ্চে নামতে আমেরিকার পথে রোনাল্ডো, সমর্থকদের দিলেন আত্মবিশ্বাসী বার্তা

বিশ্বকাপের মঞ্চে নামতে আমেরিকার পথে রোনাল্ডো! আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে ফুটবল বিশ্বকাপের নতুন অধ্যায়। সেই লক্ষ্যে শুক্রবার আমেরিকার উদ্দেশে রওনা দিল পর্তুগাল জাতীয় ফুটবল দল। রাজধানী…

June 13, 2026
1 min read

বিশ্বকাপের মঞ্চে নামতে আমেরিকার পথে রোনাল্ডো!

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে ফুটবল বিশ্বকাপের নতুন অধ্যায়। সেই লক্ষ্যে শুক্রবার আমেরিকার উদ্দেশে রওনা দিল পর্তুগাল জাতীয় ফুটবল দল। রাজধানী লিসবন থেকে পুরো দল উড়ে গিয়েছে ফ্লোরিডার পাম বিচে, যেখানে বিশ্বকাপ চলাকালীন নিজেদের ঘাঁটি তৈরি করবে তারা।

বিশ্বকাপ যাত্রার আগে সমর্থকদের উদ্দেশে আশাবাদী বার্তা দিয়েছেন অধিনায়ক Cristiano Ronaldo। ৪১ বছর বয়সেও দেশের জার্সিতে বিশ্বমঞ্চে নামতে প্রস্তুত তিনি। অভিজ্ঞ এই তারকার বিশ্বাস, পর্তুগাল এ বারও নিজেদের সেরাটা দিতে পারবে।

বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোনাল্ডো বলেন, “আমরা অনেক আশা এবং আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। প্রস্তুতি খুব ভাল হয়েছে। পুরো দল কঠোর পরিশ্রম করেছে। আমি ইতিবাচক মনোভাব নিয়েই যাচ্ছি। বিশ্বাস করি, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোবে এবং আমরা সমর্থকদের ভাল ফুটবল উপহার দিতে পারব।”

শুধু নিজের নয়, দলের তরুণ ফুটবলারদের প্রতিও আস্থা রেখেছেন রোনাল্ডো। তাঁর মতে, বর্তমান পর্তুগাল দল প্রতিভায় ভরপুর এবং আগামী দিনে দেশের ফুটবলকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম।

রোনাল্ডোর কথায়, “আমাদের হাতে অসাধারণ এক প্রজন্মের ফুটবলার রয়েছে। ওরা পর্তুগালের মানুষকে অনেক আনন্দ দেবে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রথম ম্যাচ। শুরুটা ভাল করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে। তারপর ধাপে ধাপে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দিকে নজর দিতে হবে। আমাদের লক্ষ্য গ্রুপের শীর্ষে থেকে নক-আউট পর্বে ওঠা এবং এক ম্যাচ করে এগিয়ে যাওয়া।”

এ বারের বিশ্বকাপে পর্তুগালের অভিযান শুরু হবে ১৭ জুন। প্রথম ম্যাচে হিউস্টনে তাদের প্রতিপক্ষ কঙ্গো। এরপর গ্রুপ পর্বে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা, যার মধ্যে রয়েছে উজবেকিস্তানের বিরুদ্ধে লড়াই।

রোনাল্ডোর জন্য এ বারটি বিশেষ। এটি তাঁর ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসেই বিরল কৃতিত্ব। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করা এই তারকা আবারও দেশের স্বপ্ন পূরণের মিশনে নামছেন।

সমর্থকদের প্রত্যাশা, অভিজ্ঞ রোনাল্ডো এবং প্রতিভাবান তরুণদের মিশেলে গড়া পর্তুগাল এ বার বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার হয়ে উঠতে পারে। আর রোনাল্ডোর আত্মবিশ্বাসী বার্তা সেই আশাকেই আরও উসকে দিল।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *