বিয়ের আসরে ধোনি-কোহলি-রোহিত নেই কেন? মজার জবাব দিলেন বাংলার পেসার আকাশদীপ

মজার জবাব দিলেন বাংলার পেসার আকাশদীপ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় ক্রিকেটার আকাশদীপ। অক্ষিতা রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলার এই পেসার। বিহারের রোহতাসের বাসিন্দা হলেও বিয়ের অনুষ্ঠান হয়েছে…

June 26, 2026
0 min read

মজার জবাব দিলেন বাংলার পেসার আকাশদীপ

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় ক্রিকেটার আকাশদীপ। অক্ষিতা রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলার এই পেসার। বিহারের রোহতাসের বাসিন্দা হলেও বিয়ের অনুষ্ঠান হয়েছে বারাণসীতে। তবে আলোচনায় উঠে এসেছে আরও একটি বিষয়— আমন্ত্রণ পাননি মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো তারকারা।

কেন দেশের এত বড় ক্রিকেটারদের নিজের বিয়েতে ডাকলেন না আকাশদীপ? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি নিজের স্বভাবসিদ্ধ মজার ভঙ্গিতে।

বিয়ের অনুষ্ঠানে এক অতিথি তাঁকে প্রশ্ন করেন, “ভাই, ধোনি, কোহলি আর রোহিতকে কেন আমন্ত্রণ করনি?” জবাবে আকাশদীপ হেসে বলেন, “তা হলে কি বারাণসীতে বিয়েটা সম্পূর্ণ হত?”

আসলে আকাশদীপ বোঝাতে চেয়েছেন, এই তিন তারকা উপস্থিত থাকলে তাঁদের দেখতে বিপুল ভিড় জমে যেত। তাতে নিজের বিয়ের অনুষ্ঠানই সামলানো কঠিন হয়ে পড়ত। তাই ঘনিষ্ঠদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন তিনি।

তবে আকাশদীপের পরিবার জানিয়েছে, ভবিষ্যতে আরও একটি অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সেখানে ক্রিকেট জগতের অনেক পরিচিত মুখকে দেখা যেতে পারে। সতীর্থদের জন্য আলাদা করে রিসেপশনের পরিকল্পনাও রয়েছে। সেই অনুষ্ঠানে ধোনি, কোহলি বা রোহিত থাকবেন কি না, তা অবশ্য এখনও নিশ্চিত নয়।

বিয়ের একাধিক ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন আকাশদীপ। সেখানে নবদম্পতিকে ঐতিহ্যবাহী সাজে দেখা গিয়েছে। একটি পোস্টে স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি। আকাশদীপ লিখেছেন, “একসঙ্গে সবচেয়ে লম্বা ও সুন্দর ইনিংস খেলতে তৈরি। তোমাকে আমার সঙ্গী হিসেবে পেয়ে মনে হচ্ছে, প্রতিদিন আমি জিতব। এই জুটি সারা জীবনের।”

জানা গিয়েছে, দুই পরিবারের যোগাযোগের মাধ্যমেই আকাশদীপ ও অক্ষিতার বিয়ে হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোজপুরী অভিনেতা পবন সিংহও।

ক্রিকেটের মাঠেও নিজের পরিচয় তৈরি করেছেন আকাশদীপ। ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ২৮টি উইকেট। বিশেষ করে ইংল্যান্ড সফরে নজর কেড়েছিলেন এই পেসার। বার্মিংহ্যাম টেস্টে তাঁর ১২ উইকেট ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

তবে এরপর চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে যান আকাশদীপ। এবারের আইপিএলে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই চোটের কারণে ছিটকে যেতে হয় তাঁকে। কেকেআরের তরফেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এখনও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরেননি আকাশদীপ। জাতীয় দলে ফেরার জন্য তাঁকে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করতে হবে। তবে তার আগে ক্রিকেটের বাইরে জীবনের নতুন ‘ইনিংস’ শুরু করে ফেললেন বাংলার এই পেসার।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *