‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী বিজের মন্তব্যে বাড়ছে বিতর্ক

‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! শুরু হতে না হতেই বিতর্কে জড়িয়ে পড়েছে হিন্দি ‘বিগ বস্‌ ২০’। এ বার সহ-প্রতিযোগী ঈশা রিখী এবং বক্সিং তারকা মেরি কমের ব্যক্তিগত জীবন নিয়ে…

September 8, 2026
1 min read

‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’!

শুরু হতে না হতেই বিতর্কে জড়িয়ে পড়েছে হিন্দি ‘বিগ বস্‌ ২০’। এ বার সহ-প্রতিযোগী ঈশা রিখী এবং বক্সিং তারকা মেরি কমের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে টেলিভিশন অভিনেত্রী মাহী বিজ।

সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস্‌ ২০’-এর যাত্রা শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর। প্রথম দিন থেকেই প্রতিযোগীদের মধ্যে বন্ধুত্ব, আড্ডা, বাগ্‌বিতণ্ডা— সবই দেখা যাচ্ছে। তারই মধ্যে ঈশার সঙ্গে কথোপকথনের সময় বিবাহবিচ্ছেদ প্রসঙ্গ তোলেন মাহী।

মাহীকে এক প্রতিযোগী জিজ্ঞাসা করেছিলেন, তিনি এখন ‘সিঙ্গল’ কি না। ব্যক্তিগত বিষয়টি নিয়ে কথা বলতে চাননি অভিনেত্রী। পরে ঈশার সঙ্গে আড্ডায় নিজের গসিপপ্রিয়তার কথা বলতে গিয়ে তিনি বলেন, “সেটে তো তিন জন বিবাহবিচ্ছিন্না এসেছেন— তুমি, আমি আর ওই বক্সার (মেরি কম)। আমাদের তো দ্বিতীয় ইনিংস চলছে, ‘ডিভোর্সি স্পেশ্যাল’!”

এর পর ঈশা জানান, তিনি বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চেয়েছেন। মানুষ যেন তাঁকে কারও প্রেমিকা বা স্ত্রী হিসেবে নয়, নিজের পরিচয়ে চিনতে পারে— সেটাই তাঁর ইচ্ছা। মাহী অবশ্য পাল্টা বলেন, গত দু’মাস ধরে ঈশা ইন্টারনেটে যথেষ্ট চর্চায় রয়েছেন।

এর পর মেরি কমের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করেন মাহী। তবে বক্সিং তারকা সেই প্রসঙ্গে কথা বলতে রাজি হননি। মাহী তখন বলেন, প্রাক্তন সঙ্গীর বিষয়ে সবসময় নেতিবাচক কথা বলার প্রয়োজন নেই, ভাল দিকও থাকতে পারে।

মাহীর এই কথাবার্তায় ঈশাকে অস্বস্তিতে দেখা যায়। তিনি প্রশ্ন করেন, যখন তাঁরা দু’জনেই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে চাইছেন না, তখন বার বার সেই প্রসঙ্গ কেন তোলা হচ্ছে। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মাহী বিজ এবং অভিনেতা জয় ভানুশালী ২০১১ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যের পর ২০২৬ সালের জানুয়ারিতে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে জানান। যদিও মেয়ের দায়িত্ব দু’জনে মিলেই পালন করছেন।

অন্য দিকে, ঈশা রিখী এবং র‌্যাপার বাদশার সম্পর্কও দীর্ঘ দিন গোপন ছিল। ২০২৬ সালের মার্চে ঈশার মায়ের পোস্ট করা ছবির সূত্রে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে।

মেরি কমের ক্ষেত্রেও বিবাহবিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ২০০৫ সালে কারুং ওঙ্খোলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয় বলে জানা যায়। পরে ২০২৫ সালে মেরি নিজেই বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেন।

ফলে ‘বিগ বস্‌ ২০’-এর শুরুতেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে এই প্রসঙ্গ ঘিরে ঘরের সমীকরণ কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *