বর্ষায় কাদা ও আর্দ্রতায় পায়ে ছত্রাক ও দুর্গন্ধের সমস্যা বাড়ে। পা সুস্থ রাখতে আজই ট্রাই করুন ঘরোয়া ফুট ডিটক্স:
- মৃদু অ্যান্টিব্যাক্টেরিয়াল সাবান দিয়ে পা পরিষ্কার করুন।
- ঈষদুষ্ণ জলে দুই চামচ এপসম সল্ট মেশান।
- ক্লান্তি কমাতে ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন।
- ১০-১৫ মিনিট পা ডুবিয়ে রাখুন।
এই সহজ পদ্ধতি আপনার ত্বককে রাখবে জীবাণুমুক্ত ও সতেজ!