আট বলে ছয় ছক্কা! উর্বিলের বিধ্বংসী ব্যাটিং দেখতে অনুশীলন থামালেন কোহলি

উর্বিলের বিধ্বংসী ব্যাটিং দেখতে অনুশীলন থামালেন কোহলি! আইপিএলে রবিবার যেন নতুন এক বিস্ফোরক তারকার জন্ম দেখল ক্রিকেটপ্রেমীরা। Urvil Patel-এর ব্যাটে চেপে চিপকে ঝড় তুলল Chennai Super Kings। আর সেই ঝড়ের…

May 12, 2026
1 min read

উর্বিলের বিধ্বংসী ব্যাটিং দেখতে অনুশীলন থামালেন কোহলি!

আইপিএলে রবিবার যেন নতুন এক বিস্ফোরক তারকার জন্ম দেখল ক্রিকেটপ্রেমীরা। Urvil Patel-এর ব্যাটে চেপে চিপকে ঝড় তুলল Chennai Super Kings। আর সেই ঝড়ের সাক্ষী হতে নিজের অনুশীলনই থামিয়ে দিলেন Virat Kohli।

লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে মাত্র ২৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন উর্বিল। অর্ধশতরান করেন মাত্র ১৩ বলে, যা আইপিএলের ইতিহাসে যুগ্ম দ্রুততম ফিফটি। ইনিংসের শুরুটা ছিল আরও ভয়ঙ্কর। প্রথম আট বলেই মারেন ছ’টি ছক্কা। আট বল শেষে তাঁর রান ছিল ৪১— যা আইপিএলের ইতিহাসে নজির।

ঠিক সেই সময় প্রায় ১১০০ কিলোমিটার দূরে ছত্তীসগঢ়ের রায়পুরে অনুশীলনে ব্যস্ত ছিল Royal Challengers Bengaluru। কয়েক ঘণ্টা পরেই তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল Mumbai Indians-এর বিরুদ্ধে। কিন্তু উর্বিলের ব্যাটিং দেখে যেন মুগ্ধ হয়ে যান কোহলি।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতে জলের বোতল নিয়ে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি। অনুশীলন থামিয়ে বেশ কিছুক্ষণ ধরে তিনি উর্বিলের ইনিংস দেখেন। তাঁর মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল বিস্ময়। যে সহজতায় একের পর এক ছক্কা মারছিলেন তরুণ ব্যাটার, তা দেখে অবাক হয়েছিলেন কোহলিও।

শুধু বিধ্বংসী ব্যাটিং নয়, ইনিংসের পর উর্বিলের আবেগঘন মুহূর্তও মন ছুঁয়েছে ক্রিকেটপ্রেমীদের। অর্ধশতরানের পরে পকেট থেকে একটি ছোট্ট চিরকুট বের করেন তিনি। তাতে লেখা ছিল, “বাবা, এটা তোমার জন্য।”

উর্বিলের বাবা মুকেশ পটেল পেশায় স্কুলশিক্ষক। নিজে ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি। কিন্তু ছেলেকে ক্রিকেটার বানাতে কোনও খামতি রাখেননি। সেই বাবার ত্যাগকেই আইপিএলের মঞ্চে স্মরণ করলেন উর্বিল।

গুজরাতের পালানপুরের ছেলে উর্বিল বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নজর কেড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে একের পর এক দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন তিনি। ২০২৩ সালে লিস্ট এ ক্রিকেটে মাত্র ৪১ বলে শতরান করেছিলেন। পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান করে নজির গড়েন। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৪০ বলের কমে তিনটি শতরান করা একমাত্র ব্যাটারও তিনিই।

উর্বিলের এই দুরন্ত ইনিংসের দিনে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হন কোহলি। প্রথম বলেই আউট হয়ে ফেরেন তিনি। টানা দু’ম্যাচে শূন্য রানে ফিরলেন তারকা ব্যাটার। তবে শেষ পর্যন্ত জিতে যায় বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে মুম্বইকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে তারা।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *