আইপিএলে এখনও অনিশ্চিত ধোনির ফেরা, মাঠের বাইরে আবারও নজির গড়লেন মাহি

আইপিএলে এখনও অনিশ্চিত ধোনির ফেরা! Mahendra Singh Dhoni-র আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। পায়ের চোট পুরোপুরি না সারায় এখনও মাঠে নামতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে ক্রিকেটমাঠে অনুপস্থিত…

May 9, 2026
1 min read

আইপিএলে এখনও অনিশ্চিত ধোনির ফেরা!

Mahendra Singh Dhoni-র আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। পায়ের চোট পুরোপুরি না সারায় এখনও মাঠে নামতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে ক্রিকেটমাঠে অনুপস্থিত থাকলেও অন্য একটি কারণে আবারও শিরোনামে উঠে এলেন মাহি।

চলতি আইপিএলের অর্ধেকের বেশি সময় কেটে গেলেও Chennai Super Kings-এর জার্সিতে এখনও দেখা যায়নি ধোনিকে। জানা গিয়েছে, ব্যাটিং বা উইকেটকিপিংয়ে বড় সমস্যা না থাকলেও দ্রুত দৌড়তে এখনও অসুবিধা হচ্ছে তাঁর। সেই কারণেই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না চেন্নাই শিবির। এমনকি দলের সঙ্গে সব জায়গায় সফরও করছেন না তিনি।

ধোনির ফিটনেস নিয়ে ধোঁয়াশা চললেও এর মধ্যেই এক অন্য রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ভারতীয় আয়কর দফতরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে সর্বোচ্চ ব্যক্তিগত আয়করদাতা হয়েছেন ধোনি। এই তথ্য জানিয়েছেন আয়কর বিভাগের বিহার-ঝাড়খণ্ড অঞ্চলের প্রিন্সিপাল চিফ কমিশনার ডি সুধাকর রাও।

আয়কর দফতরের হিসাব অনুযায়ী, চলতি অর্থবর্ষে বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে মোট ব্যক্তিগত কর সংগ্রহ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। তার মধ্যে শুধু ঝাড়খণ্ড থেকেই এসেছে প্রায় ১২ হাজার কোটি টাকা। যদিও ধোনি ব্যক্তিগত ভাবে ঠিক কত টাকা কর দিয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

এটা অবশ্য প্রথম বার নয়। এর আগেও একাধিক বার এই অঞ্চলের সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হিসেবে উঠে এসেছে ধোনির নাম। ক্রিকেট থেকে তাঁর আয় আগের তুলনায় কমলেও মোট উপার্জনে যে তার বড় প্রভাব পড়েনি, সেই ইঙ্গিতই মিলছে এই পরিসংখ্যান থেকে।

ক্রিকেটের বাইরে ব্যবসা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে ধোনির আয় এখনও উল্লেখযোগ্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাই মাঠে না নামলেও জনপ্রিয়তা বা আর্থিক সাফল্যে যে এতটুকু ভাটা পড়েনি, তা ফের প্রমাণ করলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *