Mumbai Indians শিবিরে বাড়ছে চাপ, অধিনায়ক Hardik Pandya-র ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে

Mumbai Indians শিবিরে বাড়ছে চাপ! এ বারের আইপিএল Mumbai Indians-এর জন্য কার্যত হতাশার মরসুম। ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে পয়েন্ট তালিকার ন’নম্বরে শেষ করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নেরা। আর সেই…

May 26, 2026
1 min read

Mumbai Indians শিবিরে বাড়ছে চাপ!

এ বারের আইপিএল Mumbai Indians-এর জন্য কার্যত হতাশার মরসুম। ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে পয়েন্ট তালিকার ন’নম্বরে শেষ করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নেরা। আর সেই ব্যর্থতার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে অধিনায়ক Hardik Pandya-র ভবিষ্যৎ নিয়ে।

রবিবার Rajasthan Royals-এর বিরুদ্ধে শেষ ম্যাচের পর দলের ব্যাটিং কোচ Kieron Pollard-এর মন্তব্য আরও বাড়িয়ে দিয়েছে জল্পনা। তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, হার্দিকের নেতৃত্ব নিয়ে দলের ভিতরে অসন্তোষ রয়েছে।

পোলার্ড বলেন, “অধিনায়ক হিসেবে হার্দিককে নিয়ে আলোচনার সুযোগ অবশ্যই আছে। ও নিজেও হয়তো যে ফল আশা করেছিল, সেটা পায়নি। আমরাও পাইনি। তবে দলের জন্য যা যা দরকার, সব রকম সুযোগ-সুবিধা ওকে দেওয়া হয়েছে।”

যদিও সরাসরি কোনও ব্যক্তিকে দায়ী করতে চাননি তিনি। তাঁর মতে, দল খারাপ খেললে সব দিকই খতিয়ে দেখা প্রয়োজন। পোলার্ডের কথায়, “এটা কাউকে দোষারোপ করার বিষয় নয়। কিন্তু ফল না এলে পর্যালোচনা করতেই হয়। খেলায় কখনও জিতবেন, কখনও হারবেন— এটাই স্বাভাবিক।”

তবে তাঁর মন্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত। তিনি জানান, দলের ভিতরে বৈঠক হবে এবং আগামী মরসুমের জন্য কী সবচেয়ে ভাল সিদ্ধান্ত হতে পারে, তা নিয়ে আলোচনা হবে।

পোলার্ড বলেন, “আমারও কিছু প্রশ্ন রয়েছে। হার্দিক চেষ্টা করেছে, আমরাও করেছি। কিন্তু কিছুই আমাদের পক্ষে যায়নি। এখন বসে আলোচনা করতে হবে। দলের ভালর জন্য যা প্রয়োজন, সেটাই করা হবে।”

এই মন্তব্য থেকেই স্পষ্ট, শুধু অধিনায়কত্ব নয়, ক্রিকেটার হিসেবেও হার্দিকের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় মুম্বই শিবির। নেতৃত্বের ধরন, সতীর্থদের সঙ্গে সম্পর্ক— সব কিছু নিয়েই নাকি প্রশ্ন উঠেছে ভিতরে ভিতরে।

২০২০ সালের পর থেকে আর আইপিএলের ফাইনালে উঠতে পারেনি মুম্বই। এ বারও দল ছন্দ খুঁজে পায়নি। ফলে আগামী মরসুমের আগে বড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এখন দেখার, মুম্বই কি হার্দিকের উপর ভরসা রাখবে, নাকি নতুন অধিনায়কের পথে হাঁটবে।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *