Kolkata Knight Riders-এর বড় বদলের ইঙ্গিত!!
এ বারের আইপিএলে Kolkata Knight Riders-এর পারফরম্যান্স মোটেই প্রত্যাশামাফিক হয়নি। গত মরসুমে আট নম্বরে শেষ করার পর এ বার এক ধাপ উঠে সাত নম্বরে শেষ করেছে তারা। শক্তিশালী দল গড়েও সাফল্য না আসায় হতাশ কেকেআর কর্তৃপক্ষ। ফলে আগামী মরসুমের আগে দলে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তত পাঁচ জন ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Ajinkya Rahane
দুই মরসুম ধরে নেতৃত্ব দিলেও দলকে প্লে-অফে তুলতে পারেননি রাহানে। ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, বোলারদের ব্যবহার বা ফিল্ড সাজানো— সব কিছু নিয়েই সমালোচনা হয়েছে। ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৩৫ রান করলেও তাঁর স্ট্রাইক রেট টি-টোয়েন্টির মানদণ্ডে খুব প্রভাব ফেলতে পারেনি। আগামী বছর বয়স ৩৮ হওয়ায় তাঁকে আর ধরে রাখার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
Cameron Green
২৫ কোটি টাকা খরচ করে অস্ট্রেলীয় অলরাউন্ডারকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু সেই বিনিয়োগের সঠিক মূল্য দিতে পারেননি গ্রিন। ১৪ ম্যাচে ৩২২ রান এবং মাত্র ৭ উইকেট— এই পরিসংখ্যান কোনও ভাবেই প্রত্যাশা পূরণ করেনি। ম্যাচ জেতানো ইনিংস বা স্পেলও খুব বেশি দেখা যায়নি তাঁর থেকে।
Vaibhav Arora
চোটের কারণে অন্য পেসারদের না পাওয়ায় বৈভবের উপর ভরসা রেখেছিল দল। কিন্তু তিনি ধারাবাহিক ভাবে হতাশ করেছেন। ১১ উইকেট পেলেও ওভার প্রতি ১০.২৬ রান দিয়েছেন। শেষ দিকে প্রথম একাদশ থেকেও বাদ পড়তে হয়েছিল তাঁকে। নতুন মরসুমে তাঁর জায়গা অনিশ্চিত।
Matheesha Pathirana
১৮ কোটি টাকা দিয়ে কেনা হলেও প্রায় পুরো মরসুমেই চোটে ভুগেছেন পাথিরানা। আইপিএলের প্রথমার্ধে খেলতেই পারেননি। পরে ফিরেও ফিটনেস সমস্যায় ভুগেছেন। গুজরাতের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে নেমে আবার চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এত বড় বিনিয়োগের পরও নিয়মিত না খেলতে পারায় তাঁর ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়েছে।
Ramandeep Singh
ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিংহের পাশে ভরসা ছিলেন রমনদীপ। কিন্তু এ বার একটিও উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। ৬৮ বল খেলে তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ১২০.৫৮, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট নয়। ফলে মাঝপথেই প্রথম একাদশ থেকে বাদ পড়েন।
কেকেআর শিবিরে এখন পরিষ্কার বার্তা— আগামী মরসুমে শুধু নাম নয়, পারফরম্যান্সই হবে টিকে থাকার একমাত্র মাপকাঠি।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা