বাস থেকে নামতেই পা হড়কে পড়ে রোহিত, চমকে উঠলেন কোহলিও! বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা

বাস থেকে নামতেই পা হড়কে পড়ে রোহিত, চমকে উঠলেন কোহলিও!! ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দুর্দান্ত জয়। শুভমন গিল এবং বিরাট কোহলির শতরানে ৮ উইকেটে ম্যাচ জিতে ফুরফুরে…

September 28, 2026
0 min read

বাস থেকে নামতেই পা হড়কে পড়ে রোহিত, চমকে উঠলেন কোহলিও!!

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দুর্দান্ত জয়। শুভমন গিল এবং বিরাট কোহলির শতরানে ৮ উইকেটে ম্যাচ জিতে ফুরফুরে মেজাজেই হোটেলে ফিরেছিল ভারতীয় দল। কিন্তু হোটেলের সামনে বাস থেকে নামার সময় আচমকাই ঘটে গেল অঘটন। পা হড়কে পড়ে গেলেন রোহিত শর্মা।

বাস থেকে নামার সময় সিঁড়িতে পা পিছলে যায় রোহিতের। দু’ধাপ হড়কে গিয়ে তিনি প্রায় সরাসরি রাস্তায় পড়ে যান। পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন হোটেলের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তাঁরা রোহিতকে ধরে ফেলেন।

ঘটনার পর অবশ্য বড় কোনও চোটের খবর নেই। রোহিত নিজেই স্বাভাবিক ভাবে হেঁটে হোটেলের ভিতরে ঢুকে যান। তাঁর পড়ে যাওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোহিতের আগে বাস থেকে নেমে গিয়েছিলেন বিরাট কোহলি। সতীর্থদের জন্য কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনি। আচমকা রোহিতকে পড়ে যেতে দেখে কোহলিকেও বেশ চমকে উঠতে দেখা যায়। পরে রোহিত ঠিকঠাক আছেন বুঝতে পেরে স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে।

সেই সময় হোটেলের কর্মীরা ভারতীয় ক্রিকেটারদের জয় উদ্‌যাপন করে স্বাগত জানাচ্ছিলেন। হাততালি দিয়ে ক্রিকেটারদের অভ্যর্থনা জানানো হচ্ছিল। কোহলির পাশে ছিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। কিন্তু রোহিত পড়ে যাওয়ার মুহূর্তে কোহলির সম্পূর্ণ নজর চলে যায় সতীর্থের দিকে।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এই এক দিনের সিরিজ়কে আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবেই দেখা হচ্ছে। তাই রোহিত এবং কোহলির দিকেও বিশেষ নজর রয়েছে। প্রথম ম্যাচে কোহলি ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন। ৮৮ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অন্য দিকে রোহিত ৩৫ বলে ৩২ রান করেন। ভাল শুরু করেও অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক।

ম্যাচে ভারত সহজ জয় পেলেও হোটেলে ফেরার পথে রোহিতের এই ঘটনায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল। শেষ পর্যন্ত বড় চোট না লাগায় স্বস্তি ভারতীয় দলের।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *