ব্ল্যাকহেড্‌স তুলতে গিয়ে নাক লাল? ছোট্ট যন্ত্রেই পরিষ্কার হবে রোমকূপে জমা তেল-ময়লা

ব্ল্যাকহেড্‌স তুলতে গিয়ে নাক লাল? নাকের উপর ছোট ছোট ব্ল্যাকহেড্‌স বা হোয়াইটহেড্‌স নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কেউ নাকের স্ট্রিপ ব্যবহার করেন, কেউ আবার সূচালো যন্ত্র দিয়ে তা তোলার চেষ্টা করেন।…

September 25, 2026
1 min read

ব্ল্যাকহেড্‌স তুলতে গিয়ে নাক লাল?

নাকের উপর ছোট ছোট ব্ল্যাকহেড্‌স বা হোয়াইটহেড্‌স নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কেউ নাকের স্ট্রিপ ব্যবহার করেন, কেউ আবার সূচালো যন্ত্র দিয়ে তা তোলার চেষ্টা করেন। কিন্তু বেশি ঘষাঘষি করলে ত্বক লাল হয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিও হতে পারে। এই সমস্যা এড়াতেই বাজারে এসেছে ‘ভ্যাকিউম অ্যাকনে পোর্‌স ক্লিনজ়ার’।

ছোট এই বৈদ্যুতিক যন্ত্রটি মূলত শোষণ ক্ষমতা কাজে লাগিয়ে ত্বকের উপরিভাগে জমে থাকা তেল, ময়লা এবং আলগা ব্ল্যাকহেড্‌স পরিষ্কার করতে সাহায্য করে। বিশেষ করে নাকের চারপাশের খাঁজে জমে থাকা ময়লা পরিষ্কারের জন্য এটি ব্যবহার করা হয়।

ত্বক পরিষ্কারের ক্ষেত্রে সাকশন প্রযুক্তির ব্যবহার নতুন নয়। সেই প্রযুক্তিকে ছোট আকারে এনে এখন ঘরোয়া ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এই ধরনের যন্ত্র। ব্যাটারি এবং বিদ্যুৎ—দুই ধরনের মডেলই বাজারে পাওয়া যায়।

কী ভাবে ব্যবহার করবেন?

প্রথম ধাপ: প্রথমে ত্বকের উপযোগী ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। তার পর গরম জলের ভাপ নিতে পারেন। অথবা গরম জলে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে নাকের উপর ২-৩ মিনিট আলতো করে রাখুন।

দ্বিতীয় ধাপ: নাকের জন্য উপযুক্ত নোজ়লটি যন্ত্রে লাগিয়ে নিন। শুরুতে কম সাকশন বা হালকা সেটিং বেছে নিন। তার পর ব্ল্যাকহেড্‌স রয়েছে এমন জায়গায় যন্ত্রটি আলতো ভাবে চালান।

তৃতীয় ধাপ: একই জায়গায় যন্ত্রটি দীর্ঘ সময় ধরে রাখবেন না। কয়েক সেকেন্ডের বেশি এক জায়গায় রাখলে অতিরিক্ত শোষণের কারণে ত্বকে লালচে দাগ বা অস্বস্তি হতে পারে।

চতুর্থ ধাপ: ব্যবহার শেষে ঠান্ডা জল দিয়ে মুখ ও নাক পরিষ্কার করে নিন। পরে ত্বকে উপযুক্ত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা যেতে পারে।

ব্যবহারে কী কী সতর্কতা?

এই যন্ত্র সব ধরনের ব্ল্যাকহেড্‌স দূর করতে পারে না। ত্বকের গভীরে থাকা ময়লা বা শক্ত হয়ে থাকা ব্ল্যাকহেড্‌স তুলতে এটি সবসময় কার্যকর নাও হতে পারে। সংবেদনশীল ত্বক হলে কম সময় এবং কম সাকশন দিয়ে ব্যবহার করাই ভাল। অতিরিক্ত ব্যবহার করলে ত্বকে জ্বালা, লালচে ভাব বা ক্ষত তৈরি হতে পারে।

ত্বকে সক্রিয় ব্রণ, ক্ষত বা অন্য কোনও সমস্যা থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নিরাপদ।

দাম কত?

বাজারে মডেল ও বৈশিষ্ট্য অনুযায়ী এই ধরনের ভ্যাকিউম পোর্‌স ক্লিনজ়ারের দাম প্রায় ৩০০ টাকা থেকে শুরু করে ৮-১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তাই কেনার আগে সাকশন সেটিং, নোজ়লের ধরন এবং ত্বকের উপযোগিতা দেখে নেওয়া জরুরি।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *