‘আইপিএলে নেব’—যশস্বীর কথাতেই ছক্কা মারতে গিয়ে উইকেট ছুড়লেন শ্রীলঙ্কার ডিকওয়েলা!

‘আইপিএলে নেব’! ক্রিকেটে স্লেজিং নতুন কিছু নয়। কিন্তু যশস্বী জয়সওয়ালের করা স্লেজিং যে এত দ্রুত ফল দেবে, তা হয়তো তিনিও ভাবেননি। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে নিরোশান ডিকওয়েলাকে কথার ফাঁদে ফেলে বড়…

August 19, 2026
1 min read

‘আইপিএলে নেব’!

ক্রিকেটে স্লেজিং নতুন কিছু নয়। কিন্তু যশস্বী জয়সওয়ালের করা স্লেজিং যে এত দ্রুত ফল দেবে, তা হয়তো তিনিও ভাবেননি। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে নিরোশান ডিকওয়েলাকে কথার ফাঁদে ফেলে বড় শট খেলতে বাধ্য করলেন ভারতীয় ওপেনার। আর সেই ফাঁদে পা দিয়েই সাজঘরে ফিরলেন শ্রীলঙ্কার ব্যাটার।

প্রথম ইনিংসে ভাল ব্যাট করেছিলেন ডিকওয়েলা। দ্বিতীয় ইনিংসেও শুরুটা মন্দ করেননি। ফলে তাঁর উইকেট ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেই সময় স্কোয়্যার লেগে ফিল্ডিং করতে থাকা যশস্বী শুরু করেন কথার লড়াই।

তিনি ডিকওয়েলাকে বলেন, “ভাই, প্রথম ইনিংসে তো অনেক শট মারছিলে। এ বার মেরে দেখাও। তোমার শট দেখতে চাই।” এরপর ফিল্ডিংয়ের জায়গা দেখিয়ে যশস্বী আরও বলেন, পয়েন্ট থেকে ডিপ স্কোয়্যার লেগ পর্যন্ত ফাঁকা রয়েছে, তা হলে তিনি বড় শট খেলছেন না কেন।

‘আইপিএলে নিলে মারব’

যশস্বীর কথায় ডিকওয়েলাও মজার জবাব দেন। তিনি বলেন, “এখন দরকার নেই। আমাকে যদি আইপিএলে নাও, তা হলে মারব।”

সুযোগ ছাড়েননি যশস্বী। সঙ্গে সঙ্গে বলেন, “১০০ শতাংশ তোমাকে আইপিএলে নেব। ছক্কা মেরে দেখাও। তা হলেই তোমাকে আইপিএলে নেব।”

ডিকওয়েলা জবাব দেন, “ধন্যবাদ।”

কিন্তু কথোপকথনের পরেই যেন বদলে গেল গল্পের মোড়!

পরের বলেই যশস্বীর ‘টোপে’ উইকেট

পরের বলটি করেন প্রসিদ্ধ কৃষ্ণ। অফ স্টাম্পের বাইরে থাকা সেই বলে বড় শট খেলতে যান ডিকওয়েলা। কিন্তু ব্যাটে ঠিকমতো সংযোগ হয়নি। বলের গতিপথ বদলে গিয়ে সোজা চলে যায় উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে।

মাত্র ১০ রান করে ফিরে যান ডিকওয়েলা। অর্থাৎ, যশস্বীর ‘আইপিএলে নেওয়ার’ প্রতিশ্রুতির পর ছক্কা তো দূরের কথা, পরের বলেই উইকেট হারালেন শ্রীলঙ্কার ব্যাটার।

এর পর শ্রীলঙ্কার ইনিংস আর বেশি দূর এগোয়নি। ২০৬ রানে অল আউট হয়ে যায় তারা। ভারত ম্যাচ জেতে ১৬৫ রানে। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি যশস্বী-ডিকওয়েলার এই মজার কথোপকথনও ক্রিকেটপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *