দলে থেকেও ডুরান্ডে নামা হল না টাইগার শ্রফের! মুম্বইয়ের বিদায়ের পর জানালেন না খেলার কারণ

দলে থেকেও ডুরান্ডে নামা হল না টাইগার শ্রফের!! ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসির দলে জায়গা পেয়েছিলেন টাইগার শ্রফ। গ্রুপ পর্বে অন্তত একটি ম্যাচে বলিউড অভিনেতাকে মাঠে দেখা যাবে—এমনই আশা ছিল…

August 11, 2026
1 min read

দলে থেকেও ডুরান্ডে নামা হল না টাইগার শ্রফের!!

ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসির দলে জায়গা পেয়েছিলেন টাইগার শ্রফ। গ্রুপ পর্বে অন্তত একটি ম্যাচে বলিউড অভিনেতাকে মাঠে দেখা যাবে—এমনই আশা ছিল সমর্থকদের। কিন্তু শেষ পর্যন্ত সেই অপেক্ষা পূরণ হল না। শিলংয়ে গিয়ে মুম্বইয়ের হয়ে খেলতেই পারলেন না টাইগার। কেন মাঠে নামতে পারলেন না, নিজেই জানালেন তিনি।

মঙ্গলবার নংকেশ এসএস অ্যান্ড সিসির বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচ। কিন্তু তার আগেই গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছে মুম্বই। লাংসনিং এবং শিলং লাজংয়ের বিরুদ্ধে দু’টি ম্যাচেই ০-৫ গোলে হেরেছে তারা। ফলে মঙ্গলবারের ম্যাচটি কার্যত নিয়মরক্ষার।

এই ম্যাচেই খেলার কথা ছিল টাইগারের। কিন্তু শেষ পর্যন্ত শিলংয়ে যাননি তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োবার্তায় নিজের না খেলার কারণ জানিয়েছেন অভিনেতা।

টাইগার বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক। আমার খেলার খুব ইচ্ছা ছিল। কিন্তু শেষ মুহূর্তে একটা কাজ চলে এল। তাই শিলংয়ে ডুরান্ড কাপ খেলতে যেতে পারলাম না।’’

মাঠে নামতে না পারলেও মুম্বই সিটি এফসির সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টাইগারের কথায়, ‘‘মুম্বইয়ের হয়ে এই মরসুমে নামার খুব ইচ্ছা ছিল। দুর্ভাগ্যজনক ভাবে খেলা হল না। কিন্তু যারা আছে সকলকে শুভেচ্ছা। দুর্দান্ত একটা প্রতিযোগিতা হল। শেষ ম্যাচে নিজেদের সেরাটা দাও।’’

ফুটবল খেলতে কতটা আগ্রহী টাইগার?

২০২৪ সাল থেকে মুম্বই সিটি এফসির সঙ্গে যুক্ত টাইগার। এর আগে মুম্বই ডিস্ট্রিক্ট লিগেও খেলেছেন তিনি। শুধু ক্লাবের তারকা মুখ হয়ে থাকতে চান না অভিনেতা। পেশাদার ফুটবলার হিসাবেও মাঠে নামার ইচ্ছা রয়েছে তাঁর।

ফুটবলের প্রতি টাইগারের আগ্রহ দীর্ঘ দিনের। নিয়মিত অনুশীলন করেন তিনি। শখের বসে ফুটবল খেলার পাশাপাশি খেলাটির টেকনিক্যাল দিক নিয়েও তাঁর আগ্রহ রয়েছে।

২০২৩ সালে তারকাদের একটি ফুটবল ম্যাচে প্রথম বার টাইগারকে দেখেছিলেন মুম্বই সিটি এফসির অন্যতম মালিক জ়োহেব আমরানি। তাঁর কথাতেও উঠে এসেছিল অভিনেতার ফুটবল দক্ষতার কথা।

জ়োহেব বলেন, ‘‘২০২৩ সালে প্রথম বার টাইগারকে দেখেছিলাম। ওর খেলা দেখে বুঝেছিলাম, ফুটবলের টেকনিক্যাল বিষয়গুলো ও খুব ভাল বোঝে।’’

এর পর থেকেই সপ্তাহান্তে মুম্বই সিটির অনুশীলনে যোগ দিতে শুরু করেন টাইগার। নিজেই ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই অনুরোধ রেখেছিল মুম্বই। তবে এখনও পর্যন্ত ক্লাবের জার্সিতে পেশাদার ম্যাচ খেলা হয়নি তাঁর।

ডুরান্ড কাপেও সেই সুযোগ এসেছিল। কিন্তু শেষ মুহূর্তের কাজের কারণে শিলং যাওয়া হয়নি। ফলে মুম্বইয়ের হয়ে টাইগারের মাঠে নামার অপেক্ষা আরও বাড়ল।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *