আয়ুষ্মান ভারতে বড়সড় অনিয়ম! তালিকা থেকে বাদ ২৩৫৯ হাসপাতাল, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩২৮ কোটি

আয়ুষ্মান ভারতে বড়সড় অনিয়ম!! আয়ুষ্মান ভারত প্রকল্পে অনিয়মের অভিযোগে দেশ জুড়ে একাধিক হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৩৫৯টি হাসপাতালকে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই…

August 10, 2026
1 min read

আয়ুষ্মান ভারতে বড়সড় অনিয়ম!!

আয়ুষ্মান ভারত প্রকল্পে অনিয়মের অভিযোগে দেশ জুড়ে একাধিক হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৩৫৯টি হাসপাতালকে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে আরও ১২০০ হাসপাতালকে। শুধু তাই নয়, অভিযুক্ত হাসপাতালগুলির বিরুদ্ধে ২৯টি এফআইআর দায়ের করা হয়েছে এবং মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা সম্প্রতি লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন। আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনার অধীনে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিয়ম না মানা এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগের পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

এর ফলে তালিকা থেকে বাদ পড়া হাসপাতালগুলিতে আপাতত আয়ুষ্মান ভারতের অধীনে ‘ক্যাশলেস’ চিকিৎসার সুবিধা পাওয়া যাবে না। তাই প্রকল্পের সুবিধা নেওয়ার আগে হাসপাতালটি বর্তমান তালিকায় রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভুয়ো বিল ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রতারণা এবং দুর্নীতি ঠেকাতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বা এনএইচএ। ভুয়ো দাবি, একই চিকিৎসার জন্য একাধিক বার বিল জমা দেওয়া এবং ভুয়ো পরিচয় ব্যবহার করে প্রকল্পের সুবিধা নেওয়ার মতো অনিয়ম চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

কেন্দ্রের দাবি, কোনও হাসপাতাল টাকা দাবি করার ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহজনক বা জাল দাবি শনাক্ত করা সম্ভব হচ্ছে। টাকা মেটানোর আগেই সেই দাবি আটকে দেওয়া হচ্ছে। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত এই প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে ৬৭৬.১৬ কোটি টাকার আর্থিক ক্ষতি আটকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

৩৪ হাজারের বেশি হাসপাতাল প্রকল্পের আওতায়

নরেন্দ্র মোদী সরকারের আমলে ২০১৮ সালে চালু হয় আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পায়।

এনএইচএ-র পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ অগস্ট পর্যন্ত আয়ুষ্মান ভারতের তালিকায় রয়েছে মোট ৩৪ হাজার ৪৩৭টি হাসপাতাল। এর মধ্যে ২০ হাজার ৩৬৩টি সরকারি এবং ১৮ হাজার ৭৪টি বেসরকারি হাসপাতাল।

অর্থাৎ, এক দিকে প্রকল্পের আওতায় হাসপাতালের সংখ্যা বাড়ছে, অন্য দিকে অনিয়ম রুখতে কেন্দ্রের নজরদারিও আরও কড়া হচ্ছে। হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা এবং প্রযুক্তিনির্ভর জালিয়াতি শনাক্তকরণ— সব মিলিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে কেন্দ্রের পদক্ষেপ এখন আলোচনায়।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *