স্ত্রীর আকুতি— ‘সব গয়না নিয়ে নিন, শুধু ওকে ছেড়ে দিন’! বেঙ্গালুরু এক্সপ্রেসওয়েতে যুবকদের তাণ্ডব, গ্রেফতার ৩

বেঙ্গালুরু এক্সপ্রেসওয়েতে যুবকদের তাণ্ডব! বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে এক দম্পতি ও তাঁদের ১০ মাসের শিশুকে ঘিরে দুঃস্বপ্নের মতো ঘটনার সাক্ষী থাকল কর্নাটক। সামান্য একটি গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে একদল যুবকের হামলার শিকার…

July 9, 2026
1 min read

বেঙ্গালুরু এক্সপ্রেসওয়েতে যুবকদের তাণ্ডব!

বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে এক দম্পতি ও তাঁদের ১০ মাসের শিশুকে ঘিরে দুঃস্বপ্নের মতো ঘটনার সাক্ষী থাকল কর্নাটক। সামান্য একটি গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে একদল যুবকের হামলার শিকার হন সাগর কুমার নামে এক ব্যক্তি। তাঁর স্ত্রী বারবার কাঁদতে কাঁদতে হামলাকারীদের কাছে স্বামীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এমনকি নিজের সমস্ত সোনার গয়না দিয়ে দেওয়ার প্রস্তাবও দেন। তবুও থামেনি মারধর।

রবিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ স্ত্রী ও ১০ মাসের সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর কুমার। বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে যানজটের মধ্যে তাঁর গাড়ি সামনে থাকা একটি গাড়িতে হালকা ধাক্কা লাগে। অভিযোগ, ওই গাড়িতে থাকা প্রায় ন’জন যুবক নেমে এসে প্রথমে বচসা শুরু করেন, তারপর সাগরের গাড়ি ঘিরে ফেলেন।

প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিয়োয় দেখা যায়, কেউ গাড়িতে লাথি মারছেন, কেউ দরজা খুলে চালককে বাইরে বের করে আনার চেষ্টা করছেন। সাগর প্রাণপণ দরজা আটকে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে গাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয়।

গাড়ির ভিতরে তখন আতঙ্কে কাঁদছিলেন তাঁর স্ত্রী। কোলে ছিল মাত্র ১০ মাসের শিশু। তিনি হামলাকারীদের উদ্দেশে কাকুতি-মিনতি করে বলেন, “ওকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আমার সব সোনার গয়না নিয়ে নিন, কিন্তু ওকে কিছু করবেন না।” কিন্তু তাঁর সেই আকুতি উপেক্ষা করেই হামলা চালানো হয় বলে অভিযোগ।

সাগর কুমার সংবাদমাধ্যমকে জানান, হামলাকারীরা শুধু তাঁকেই নয়, তাঁর স্ত্রী এবং শিশুকেও আক্রমণ করেছে। তাঁর স্ত্রী বারবার ক্ষমা চেয়েছিলেন এবং সমস্ত গয়না দিয়ে দেওয়ার কথাও বলেছিলেন, কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

মারধরে গুরুতর আহত সাগর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে তিনি এবং তাঁর পরিবার মানসিকভাবে ভীষণ আতঙ্কে রয়েছেন।

এই ঘটনার জেরে সাগরের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তিন জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ ঘটনার ভিডিও-সহ অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *