‘বিগ বস বাংলা’ নিয়ে জোর জল্পনা! নুসরত-যশ কি থাকছেন প্রতিযোগী হিসেবে? উঠে আসছে অনিন্দ্যর নামও

‘বিগ বস বাংলা’ নিয়ে জোর জল্পনা!! বাংলা টেলিভিশনের অন্যতম প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, আগামী অগস্ট থেকেই মুম্বইয়ে শুরু হবে অনুষ্ঠানের শুটিং। তার…

July 8, 2026
1 min read

‘বিগ বস বাংলা’ নিয়ে জোর জল্পনা!!

বাংলা টেলিভিশনের অন্যতম প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, আগামী অগস্ট থেকেই মুম্বইয়ে শুরু হবে অনুষ্ঠানের শুটিং। তার আগে স্বাভাবিকভাবেই দর্শকদের কৌতূহল— কারা থাকবেন এই মরসুমের প্রতিযোগী তালিকায়?

ইন্ডাস্ট্রির একাধিক সূত্রের দাবি, টলিউডের বহুচর্চিত জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত-র সঙ্গে যোগাযোগ করেছে নির্মাতারা। এমনও জল্পনা ছড়িয়েছে যে, তাঁরা নাকি প্রাথমিক ভাবে সম্মতিও জানিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা দুই তারকার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি এখনই নিশ্চিত বলা যাচ্ছে না।

এই দুই তারকার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়-এর নামও। তাঁকেও নাকি প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে বলে টলিপাড়ায় জোর গুঞ্জন। তবে তিনিও এখনও প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

এর আগে আরও কয়েক জন পরিচিত মুখের নাম শোনা গিয়েছিল। অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, লোকনাথ দে, জীতু কমল এবং তিথি বসু-সহ একাধিক শিল্পীর সঙ্গে নাকি যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, দুর্গাপুজোর মরসুমে দীর্ঘ সময় মুম্বইয়ে থাকতে হবে বলেই অনেকেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

পুজোর সময় টলিউডের শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে। বিজ্ঞাপন, ব্র্যান্ড প্রচার, বিভিন্ন পুজোর উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে উল্লেখযোগ্য পারিশ্রমিক পান তাঁরা। সেই কারণেই কয়েক মাসের জন্য কলকাতার বাইরে থাকা অনেকের পক্ষেই আর্থিক দিক থেকে লাভজনক নয় বলে মনে করা হচ্ছে।

যেহেতু অগস্টেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জুলাইয়ের মধ্যেই প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে বলে ইন্ডাস্ট্রির একাংশের অনুমান। তবে নির্মাতারা এখনও পুরো বিষয়টি গোপন রেখেছেন।

এদিকে, অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন বিভিন্ন রিয়্যালিটি শো সঞ্চালনা করলেও ‘বিগ বস’-এর মতো ফরম্যাট তাঁর কাছে নতুন। আগেই সৌরভ জানিয়েছিলেন, এই শো তাঁর কাছে একটি বড় চ্যালেঞ্জ। প্রতিযোগীদের সঙ্গে দীর্ঘ সময় কাটানো, তাঁদের মানসিক ওঠাপড়া সামলানো এবং দর্শকদের বিনোদন দেওয়া— সব মিলিয়ে তিনি নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এখন দর্শকদের নজর একটাই— জল্পনা কি সত্যি হবে? সত্যিই কি যশ-নুসরত একই ছাদের নীচে ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশ করবেন, নাকি চমকে দেবে সম্পূর্ণ নতুন কোনও প্রতিযোগী তালিকা? আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষাই একমাত্র ভরসা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *