পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় বাড়ির রাঁধুনি

পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহের বিরুদ্ধে মারধরের অভিযোগ! আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহ এবং তাঁর বাবা শৈলেশ সিংহের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তাঁদের…

June 30, 2026
0 min read

পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহের বিরুদ্ধে মারধরের অভিযোগ!

আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহ এবং তাঁর বাবা শৈলেশ সিংহের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তাঁদের বাড়ির রাঁধুনি বীপেন্দ্র সিংহ তোমর। অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মধ্যপ্রদেশের ভোপালের রতিবাদ থানায় দায়ের করা অভিযোগে তোমর জানিয়েছেন, তিনি শশাঙ্কদের বাড়িতে রাঁধুনির কাজ করতেন। তাঁর দাবি, এক দিন রান্না করা খাবার পরিবারের পছন্দ না হওয়ায় তাঁকে অপমান করা হয় এবং পরে শারীরিক ভাবে হেনস্তা করা হয়। শুধু তাই নয়, তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

তোমরের বক্তব্য অনুযায়ী, কাজের পরিবেশ দীর্ঘদিন ধরেই অস্বস্তিকর ছিল। তিনি জানান, চাকরি ছাড়ার ইচ্ছা প্রকাশ করলে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁকে জোর করে কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়। অভিযোগ, এরপর শশাঙ্ক সিংহ, তাঁর বাবা শৈলেশ সিংহ এবং বাড়ির এক গাড়িচালক মিলে তাঁকে মারধর করেন।

রাজস্থানের রেওয়া জেলার বাসিন্দা বীপেন্দ্র জানান, এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি ভোপালে এই কাজের সুযোগ পান। তাঁকে মাসিক ১৫ হাজার টাকা বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি ভবিষ্যতে সরকারি চাকরি পেতে সাহায্য করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। সেই সূত্রেই তিনি শশাঙ্কদের নিলবাদের বাড়িতে থেকে কাজ শুরু করেন।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, বাড়িতে আগে যিনি রাঁধুনির কাজ করতেন, তাঁর সঙ্গেও একই ধরনের দুর্ব্যবহার করা হত। চাকরি ছাড়ার কথা বললেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হতো বলেও অভিযোগ করেছেন তোমর।

তাঁর আরও দাবি, ভয় পেয়ে একসময় তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে ছিলেন। কিন্তু শশাঙ্ক, তাঁর বাবা এবং গাড়িচালক জোর করে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন।

ঘটনার পর সোমবার রতিবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বীপেন্দ্র সিংহ তোমর। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত শশাঙ্ক সিংহ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা নিয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। পুলিশ সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে বলে জানিয়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *