শ্রেয়সের শতরানে স্বস্তির জয়!
টানা ছয় ম্যাচ হারার পর অবশেষে আইপিএলে জয়ের মুখ দেখল পঞ্জাব কিংস। আর সেই জয়ের নায়ক অধিনায়ক Shreyas Iyer। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের প্রথম আইপিএল শতরান করে দলকে শুধু জেতালেনই না, প্লে-অফের লড়াইয়েও ফিরিয়ে আনলেন। লখনউ সুপার জায়ান্টসকে সাত উইকেটে হারিয়ে এখন চাপ পুরোপুরি গিয়ে পড়েছে Kolkata Knight Riders-এর উপর।
লখনউ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৬ রান তোলে। Josh Inglis ৭২ রান করেন, আর আয়ুষ বদোনি খেলেন ৪৩ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে আব্দুল সামাদের ৩৭ রান লখনউকে লড়াইয়ের মতো স্কোর এনে দেয়। তবে শুরু থেকেই মনে হচ্ছিল, এই উইকেটে অন্তত ১৫-২০ রান কম করেছে তারা।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় পঞ্জাব। Mohammed Shami শূন্য রানে ফিরিয়ে দেন প্রিয়াংশ আর্যকে। পরে কুপার কোনোলিও দ্রুত আউট হন। তখন ম্যাচ লখনউয়ের দিকেই ঝুঁকছিল। কিন্তু সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন Prabhsimran Singh এবং শ্রেয়স।
দু’জনের ১৪০ রানের জুটি ম্যাচ পুরো বদলে দেয়। প্রভসিমরন ৩৯ বলে ৬৯ রান করেন। তবে ম্যাচের বড় টার্নিং পয়েন্ট ছিল তাঁর একটি জীবনদান। অর্জুন তেন্ডুলকরের বলে সহজ ক্যাচ ফেলেন Rishabh Pant। তখন প্রভসিমরন মাত্র ২০ রানে ছিলেন। সেই ভুলের বড় মাশুল দিতে হয় লখনউকে।
অন্য দিকে শ্রেয়স শুরু থেকেই অন্য মেজাজে ছিলেন। ম্যাচ জেতানোর পাশাপাশি নেট রানরেটের দিকেও নজর ছিল তাঁর। তাই শেষের দিকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। বিশেষ করে শামির এক ওভারে টানা তিনটি ছক্কা ম্যাচ পুরো পঞ্জাবের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত ছক্কা মেরে ম্যাচ শেষ করার সঙ্গে সঙ্গেই ৫১ বলে নিজের শতরান পূর্ণ করেন শ্রেয়স। তিনি অপরাজিত থাকেন ১০১ রানে।
এই জয়ের ফলে পঞ্জাব ১৪ ম্যাচে ১৫ পয়েন্টে পৌঁছেছে। এখন কেকেআরের সামনে সমীকরণ কঠিন। শুধু দিল্লিকে হারালেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। কারণ নেট রানরেটে এগিয়ে রয়েছে পঞ্জাব।
তবে কেকেআরের ভাগ্য নির্ভর করছে আরেকটি ম্যাচের উপরও। Rajasthan Royals যদি Mumbai Indians-কে হারিয়ে দেয়, তা হলে সরাসরি প্লে-অফে উঠে যাবে তারা। সে ক্ষেত্রে পঞ্জাব এবং কেকেআর— দু’দলকেই বিদায় নিতে হবে।
অর্থাৎ, আইপিএলের প্লে-অফের লড়াই এখন আরও নাটকীয় হয়ে উঠল।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা